News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষিকা বদলির প্রতিবাদে স্কুল পড়ুয়াদের সড়ক অবরোধ
Image

শিক্ষিকা বদলির প্রতিবাদে স্কুল পড়ুয়াদের সড়ক অবরোধ

আগরতলা, ৯ জুলাই: শিক্ষিকা বদলির প্রতিবাদে বিশ্রামগঞ্জ প্রমোদনগর সড়ক অবরোধে বসলো প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক সহ শিক্ষা দপ্তরে অন্যান্য আধিকারিকরা।

ছাত্র-ছাত্রীদের দাবি, এমনিতেই স্কুলে শিক্ষক স্বল্পতা‌। তার ওপর স্কুলের ইংরেজি বিষয়ে শিক্ষিকা মৌসুমী দেববর্মা প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে অন্যত্র বদলি করে দিচ্ছে শিক্ষা দপ্তর। শিক্ষিকা মৌসুমীর দেববর্মার বদলি মেনে দিতে পারছেন না স্কুলের ছাত্র-ছাত্রীরা। অভিযোগ, দীর্ঘ দিন ধরে স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে। মৌসুমী দেববর্মাকে অন্যতম বদলি করা যাবে না। এ দাবিতে সড়ক অবরোধে বসে ছাত্র ছাত্রীরা‌। অবরোধের ফলে উভয়দিকে আটকে পড়ে প্রচুর গাড়ি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক এবং অবরোধকারী ছাত্র-ছাত্রীদের সাথে কথাবার্তা বলেন। তিনি বলেন মৌসুমী দেববর্মাকে স্কুল থেকে অন্যত্র বদলি না করা হয় সে বিষয়ে ছাত্রছাত্রীরা যেন একটি লিখিত দেন। পরর্বতী সময়ে ছাত্র ছাত্রীরা অবরোধ প্রত্যাহার করে।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top