News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের সমালোচনায় সরব ফারুক, বললেন সন্ত্রাস কাউকে সাহায্য করবে না
Image

পাকিস্তানের সমালোচনায় সরব ফারুক, বললেন সন্ত্রাস কাউকে সাহায্য করবে না

শ্রীনগর, ৯ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় সন্ত্রাসী হামলার জেরে ক্ষোভে ফুঁসছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স-এর প্রধান ফারুক আব্দুল্লাহ। তিনি পাকিস্তানের সমালোচনায় সরব হয়েছেন। সন্ত্রাসের নিন্দা করে ফারুক আব্দুল্লাহ বলেছেন, সন্ত্রাস কাউকে সাহায্য করবে না।  ফারুক আব্দুল্লাহ মঙ্গলবার বলেছেন, “এখন একমাত্র উপায় হল, সেই দেশের ওপর বিশ্বের চাপ বাড়াতে হবে। এটা শান্তির পথ নয়। এটা ধ্বংসের পথ, সন্ত্রাস কাউকে সাহায্য করবে না। আমাদের প্রতিবেশী যদি মনে করে যে আমাদের ভূখণ্ডে সন্ত্রাসীদের অনুপ্রবেশ করালে পরিবর্তন আসবে, তারা ভুল। তারা ব্যর্থ হবে… আমি ভয় পাচ্ছি যে এর পরে আমাদের রাগ এত বেড়ে যাবে যে আমরা আগ্রাসন ও প্রতিশোধ নিতে পারি। তারা ইতিমধ্যে নিজেদের দেশকে ধ্বংস করেছে, এবং এখন একটি যুদ্ধ আরও ধ্বংস করবে।”  ফারুক আব্দুল্লাহ আরও বলেছেন, তাদের সন্ত্রাস বন্ধ করতে হবে। তারা নিজেদের কর্মের জন্য সারা বিশ্বে নিন্দিত হচ্ছে… এই জওয়ানদের পরিবার শোকসন্তপ্ত এবং প্রতিশোধের দাবি করবে। তারা যদি এ পথে চলতে চায় তাহলে তাদের পরিণতির জন্যও প্রস্তুত থাকতে হবে… সন্ত্রাস ও সংলাপ একসঙ্গে চলতে পারে না। তারা যদি ভালো বন্ধন চায়, তাহলে তাদের সেই পথেই হাঁটতে হবে, আর সেই পথে সন্ত্রাস থাকে না।

Releated Posts

ইতালিতে তীব্র তাপপ্রবাহ, ২২টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

রোম, ২৯ জুন (আইএএনএস) : ইতালিতে তীব্র তাপপ্রবাহের দাপট অব্যাহত থাকায় সোমবার দেশের ২২টি শহরে সর্বোচ্চ সতর্কতা বা…

ByBySandeep Biswas Jun 29, 2026

বাংলাদেশে তুরাগ নদীতে আওয়ামী লীগ কর্মীদের দেহ ফেলার অভিযোগ, ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিল পুলিশ

ঢাকা, ২৯ জুন (আইএএনএস বাংলা): বাংলাদেশের আওয়ামী লীগ দাবি করেছে, দলটির ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মীকে হত্যা করে…

ByByNews Desk Jun 29, 2026

দক্ষিণ লেবাননে হিজবুল্লার কমান্ড সেন্টারে ইজরায়েলের হামলা, সংঘর্ষে ফের উত্তেজনা

জেরুজালেম, ২৯ জুন (আইএএনএস বাংলা): যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে দক্ষিণ লেবাননে হিজবুল্লার তিনটি কমান্ড সেন্টারে হামলা চালানোর…

ByByNews Desk Jun 29, 2026

বাংলাদেশে ১৯৭১-এর ভূমিকা নিয়ে জামায়াতকে নিশানা বিএনপির, নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান

ঢাকা, ২৯ জুন (আইএএনএস বাংলা): বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা নিয়ে জামায়াতে ইসলামীকে কড়া আক্রমণ করল ক্ষমতাসীন…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top