News Flash

  • Home
  • দিনের খবর
  • কমিশনার ও ডিসিপির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ নিতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক
Image

কমিশনার ও ডিসিপির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ নিতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক

কলকাতা, ৭ জুলাই (হি. স.) : কলকাতার নগরপাল বিনীত গোয়েল এবং ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোসের দেওয়া রিপোর্টের ভিত্তিতে কলকাতা পুলিশের দুই কর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।

জুন মাসের শেষ সপ্তাহে রাজ্যপাল সিভি আনন্দ বোস স্বরাষ্ট্রমন্ত্রকে একটি রিপোর্ট জমা দিয়ে অভিযোগ করেন, একজন সরকারি চাকুরের যেভাবে কাজ করা উচিত, তা করছেন না কলকাতার পুলিশ কমিশনার এবং সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার। তাঁর অভিযোগ, গুজব ছড়ানো, প্ররোচনায় মদত দেওয়ার মতো কাজ করছে পুলিশ। রাজ্যপালের সেই অভিযোগের ভিত্তিতেই বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

রাজ্যপাল সিভি আনন্দ বোসের মূল অভিযোগ, পুলিশের কার্যকলাপে রাজভবনের গরিমা নষ্ট হচ্ছে। রাজভবনে সাধারণ নাগরিকদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। কর্মীদের ঢোকা-বেরনো নিয়েও দখলদারি করছে পুলিশ। আসলে গত ১৩ জুন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পরিবারের ৪০০ জন সদস্যকে সঙ্গে নিয়ে রাজভবনে যাচ্ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছনোর আগেই তাঁকে আটকে দেয় কলকাতা পুলিশ। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করাই ছিল শুভেন্দুদের লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্যপূরণ হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রকে এ নিয়ে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন তিনি। রাজ্যপালের অভিযোগ, আইপিএস আধিকারিকরা তাঁদের কাজকর্মের মাধ্যমে রাজ্যপালের কার্যালয়ের গৌরব নষ্ট করেছেন। তাঁরা সরকারি চাকুরের মতো আচরণ করেননি। নিজেদের সুবিধামতো নিয়মকানুনকে অবহেলা করেছেন। রাজ্যপালের সেই রিপোর্টের ভিত্তিতেই কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও এ প্রসঙ্গে বিনীত গোয়েলকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেছেন, এই ধরনের কোনও পদক্ষেপের কথা তিনি জানেন না। কেন্দ্র হয়তো রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। একই দাবি ইন্দ্রানী মুখোপাধ্যায়েরও।

Releated Posts

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026

দুর্গাপুজোয় সব কমিটি পিছু ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি বছর রাজ্যের সমস্ত কমিউনিটি দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা…

ByByNews Desk Sep 8, 2026

বিভিন্ন ক্ষেত্রের চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী অধিকারীর

কলকাতা, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দফতরের অধীন চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top