News Flash

  • Home
  • প্রধান খবর
  • বালতাল রুটে বর্ষণ, বৃষ্টি মাথায় নিয়ে অমরনাথের উদ্দেশ্যে রওনা পুণ্যার্থীরা
Image

বালতাল রুটে বর্ষণ, বৃষ্টি মাথায় নিয়ে অমরনাথের উদ্দেশ্যে রওনা পুণ্যার্থীরা

জম্মু, ৫ জুলাই (হি.স.): কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বার্ষিক অমরনাথ যাত্রা সুষ্ঠু ও নির্বিঘ্নেই চলছে। শুক্রবার অমরনাথ যাত্রার সপ্তম দিনেও পুণ্যার্থীরা পবিত্র গুহা দর্শন করেছেন। পাশাপাশি এদিন সকালেই পুণ্যার্থীদের আরও একটি দল অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছে। বৃষ্টিও শুরু হয়েছে কাশ্মীরে, এদিন ভোরে জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলায় বালতাল থেকে অমরনাথের যাত্রাপথে বৃষ্টি হয়েছে। বৃষ্টি মাথায় নিয়েই অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছেন পুণ্যার্থীরা।

তীর্থযাত্রীদের যাতে কোনও রকম সমস্যা না হয়, তাই সব ধরনের পরিষেবা পৌঁছে দিতে প্রশাসন তৎপর রয়েছে। যাত্রাপথে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী। চলতি বছর অমরনাথ যাত্রা শুরু হয়েছে ২৯ জুন থেকে, চলবে আগামী ১৯ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তীর্থযাত্রীদের জন্য লাইভ টেলিকাস্টের (সরাসরি সম্প্রচার) ব্যবস্থা করা হচ্ছে।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top