News Flash

Image

সংকটে মুকুল রায়, রয়েছেন ভেন্টিলেশনে

কলকাতা, ৪ জুলাই (হি.স.) : শারীরিক অবস্থা ভালো নয় মুকুল রায়ের। বর্তমানে তিনি চিকিৎসাধীন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল সূত্রে জানা গেছে, মুকুল রায়ের মাথায় জমাট বেঁধেছে রক্ত। তাঁকে রাখা হয়েছে ইনভেসিভ ভেন্টিলেশনে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ কাঁচরাপাড়ায় নিজের বাড়ির বাথরুমের সামনে পড়ে যান মুকুল রায়। তাতেই গুরুতর চোট পান। জ্ঞানও হারান। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় কলকাতার ফুলবাগানে একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতালে সূত্রে খবর, রাতেই সিটি স্ক্যান করানো হয়। তাঁকে দেখার জন্য গঠন করা হয় বিশেষ মেডিকেল টিমও। যদিও বহুদিন ধরেই অসুস্থ রয়েছেন মুকুল রায়।

প্রসঙ্গত, ২০২১ সালে মারা যান মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। তাঁর মৃত্যুর পর থেকেই শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হতে থাকে মুকুলের। ডায়াবিটিস, ডিমেনশিয়া রয়েছে তাঁর। চলতি বছর এপ্রিলে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। এক সময় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন মুকুল রায়। মমতার ছায়াসঙ্গী, সর্বক্ষণের পরামর্শ দাতা। কিন্তু বর্তমানে বদলেছে সমীকরণ। দলের সঙ্গে বেড়েছে দূরত্ব। তিনি যে দীর্ঘদিন ধরে এত অসুস্থ তাঁর খোঁজ কি রেখেছেন মুখ্যমন্ত্রী? এই প্রশ্নের উত্তর অবশ্য খুঁজে পাওয়া কঠিন। তবে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করেছেন রাজনীতির সঙ্গে জুড়ে থাকা বহু মানুষ।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026

অনলাইনেই অতিরিক্ত লাগেজ বুকিংয়ের সুবিধা চালু করল ভারতীয় রেল, টিকিট কাটার সময়ই মিলবে পরিষেবা

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ট্রেনে যাত্রার সময় অতিরিক্ত লাগেজ বহনের জন্য এবার আর আলাদা করে পার্সেল অফিসে যেতে…

ByByNews Desk Jul 31, 2026

ভিওয়ান্ডির বহুতল ধসে প্রাণহানিতে শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে বহুতল ভবন ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু…

ByByNews Desk Jul 31, 2026

২১ জুলাইয়ের সমাবেশে আদালতের নির্দেশ লঙ্ঘন নিয়ে মমতা শিবিরকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): ২১ জুলাই কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে অনুষ্ঠিত শহিদ দিবসের সমাবেশে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে…

ByByNews Desk Jul 31, 2026

এআই-তৈরি ভিডিও ঘিরে মহারাষ্ট্র সাইবার পুলিশের এফআইআর, প্রধানমন্ত্রী মোদি ও পীযূষ গয়ালকে নিশানা করার অভিযোগ

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ও বিকৃত (মরফড) ভিডিওর মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ…

ByByNews Desk Jul 31, 2026

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top