News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘দুর্নীতিগ্রস্তদের বাঁচাও আন্দোলন’ শুরু করেছে কংগ্রেস, নিশানা মোদীর
Image

‘দুর্নীতিগ্রস্তদের বাঁচাও আন্দোলন’ শুরু করেছে কংগ্রেস, নিশানা মোদীর

নয়াদিল্লি, ৩ জুলাই (হি. স.) : বুধবার রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, ‘কংগ্রেস এখন ‘ভ্রষ্টচারী (দুর্নীতিগ্রস্ত) বাঁচাও আন্দোলন শুরু করেছে। দুর্নীতিবাজদের জেলে পাঠানো হলে কংগ্রেস হাঙ্গামা করে।’

কংগ্রেসের পাশাপাশি আম আদমি পার্টি (এএপি)–র বিরুদ্ধেও তোপ দাগেন মোদী। বলেন, দুর্নীতি করে এএপি। আবগারি দুর্নীতি মামলায় নাম জড়ায় এএপি-র। এএপি-র দুর্নীতির বিরুদ্ধে প্রথম সোচ্চার হয় কংগ্রেস–ই। কিন্তু যখন আম আদমি পার্টির বিরুদ্ধে মামলা হয়, তখন উল্টে মোদীকে পাল্টা আক্রমণ শুরু করে। এএপি-র বিরুদ্ধে আদালতে শুনানি শুরু হলে, এখন সেই দুই দল (কংগ্রেস ও আম আদমি পার্টি) বন্ধু হয়েছে বলে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top