News Flash

Image

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাটের জুনাগড়

জুনাগড়, ২ জুলাই (হি. স.): বিগত দু’দিন ধরে প্রবল বৃষ্টিতে ভিজছে গুজরাট। বিপর্যস্ত জনজীবন। জলমগ্ন গুজরাটের জুনাগড় জেলার বিস্তীর্ণ এলাকা। জারি আগাম সতর্কতা। পৌঁছেছে এনডিআরএফ জওয়ানদের বিশেষ একটি দল।

মঙ্গলবার সকালে এনডিআরএফ আধিকারিক কৈলাশ গৌতমের নেতৃত্বে একটি বিশেষ দল সোমনাথ থেকে জুনাগড়ে পৌঁছেছে। পরিস্থিতি খতিয়ে দেখছেন এনডিআরএফ জওয়ানরা। কৈলাশ গৌতম সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের কাছে খবর আসে জুনাগড় জেলায় প্রবল বৃষ্টি হচ্ছে। খবর পেয়ে দল নিয়ে সোমনাথ থেকে জুনাগড়ে এসে পৌঁছেছি। আমাদের সঙ্গে বোট, লাইফ জ্যাকেট ইত্যাদি রয়েছে। আমাদের দল কাজ শুরু করার জন্য প্রস্তুত। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টিপাত হচ্ছে গুজরাটে। আগামী দু’দিনে গুজরাটের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা।

Releated Posts

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top