News Flash

  • Home
  • দিনের খবর
  • চোপড়ার ঘটনার সরব কঙ্গনা, তৃণমূল ও ইন্ডি জোটকে বিঁধলেন বিজেপি নেত্রী
Image

চোপড়ার ঘটনার সরব কঙ্গনা, তৃণমূল ও ইন্ডি জোটকে বিঁধলেন বিজেপি নেত্রী

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনায় তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস-সহ ইন্ডি জোটকে একহাত নিলেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। সোমবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্গনা রানাউত বলেছেন, “এই ঘটনায় দেশে ক্ষোভ রয়েছে। একজন মহিলার বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনা হয়েছে এবং সেখানে শরিয়া আইন কার্যকর করা হয়েছে।”

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় প্রকাশ্যে মারধর করা হয়েছে এক মহিলাকে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে বিজেপি। কঙ্গনা রানাউত আরও বলেছেন, “আমি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ইন্ডি জোটের সহযোগীদের জিজ্ঞাসা করতে চাই, যারা প্রতিদিন সংবিধান নিয়ে প্রতিবাদ করছেন এবং প্রতিদিন নাটক করছেন – সংবিধানে কি লেখা আছে যে আপনি যে কোনও রাজ্যে শরিয়া আইন নির্বিচারে প্রয়োগ করতে পারেন? রাহুল গান্ধীর এ বিষয়ে উত্তর দেওয়া উচিত, কারণ তৃণমূল ইন্ডি জোটের একটি অংশ।”

Releated Posts

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026

রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…

ByByNews Desk Jun 18, 2026

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top