News Flash

  • Home
  • দেশ
  • দ্রাবিড়ের অনুপস্থিতি অনুভব করবে দল, টিম ইন্ডিয়াকে শুভেচ্ছাবার্তায় জানালেন রাহুল
Image

দ্রাবিড়ের অনুপস্থিতি অনুভব করবে দল, টিম ইন্ডিয়াকে শুভেচ্ছাবার্তায় জানালেন রাহুল

নয়াদিল্লি, ৩০ জুন (হি. স.): কর্মজগৎ আলাদা কিন্তু দুজনেরই নাম এক। রাহুল দ্রাবিড় ও রাহুল গান্ধী। দ্রাবিড়ের অভিভাবকত্বে টি২০ বিশ্বকাপে বিশ্বসেরার ট্রফি এনেছে টিম ইন্ডিয়া। কিন্তু ভারতীয় ক্রিকেট দলকে আর আগের মতো আগলে রাখবেন না দ্রাবিড়। রাহুল দ্রাবিড়ের বিদায়ে বিষাদ রাহুল গান্ধীর। ভারতীয় দলকে বিশ্বকাপ জয়ে শুভেচ্ছাবার্তার পাশাপাশি দল যে রাহুল দ্রাবিড়কে মিস করবে, তাও জানালেন রাহুল গান্ধী।

কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, বিশ্বকাপে অনবদ্য জয় এবং গোটা টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন! তিনি লেখেন, সূর্য, কী দারুণ ক্যাচ নিলে তুমি! রোহিত, এই জয় তোমার নেতৃত্বের সাফল্যের প্রমাণ। রাহুল দ্রাবিড়ের কথা উল্লেখ করে তিনি লেখেন, রাহুল, আমি জানি টিম ইন্ডিয়া তোমার অভিভাবকত্ব মিস করবে। এর পাশাপাশি আলাদা একটি পোস্টে বিরাট কোহলির অবসর গ্রহণ নিয়েও পোস্ট করেন রাহুল গান্ধী।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top