News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মুখ খুললেন তিপ্রা মথা দলের সিটিজেন ফোরামের রাজ্য সভাপতি রঞ্জন সিনহা
Image

কৈলাসহরের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মুখ খুললেন তিপ্রা মথা দলের সিটিজেন ফোরামের রাজ্য সভাপতি রঞ্জন সিনহা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৮ জুন: সাংবাদিক সম্মেলন করে প্রশাসন ও বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন ২০২৩ সালের ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের তিপ্রা মথা দলের প্রার্থী তথা তিপ্রা মথা দলের সিটিজেন ফোরামের রাজ্য সভাপতি রঞ্জন সিনহা।

নিগো বাণিজ্যে নিয়ে অশান্ত কৈলাসহরে  অশান্ত পরিস্থিতি। তবে এবার শহরের অশান্ত ও উৎশৃঙ্খল পরিবেশ নিয়ে মুখ খুললেন এক সময়ের ঊনকোটি জেলার প্রাক্তন বিজেপি সভাপতি তথা বর্তমান তিপ্রা মথা দলের সিটিজেন ফোরামের রাজ্য সভাপতি রঞ্জন সিনহা।

শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ উনার কৈলাসহরের চিরাকুটি এলাকার নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলন করেন তিপ্রা মথা দলের সিটিজেন ফোরামের রাজ্য সভাপতি রঞ্জন সিনহা। সাংবাদিক সম্মেলনে রঞ্জন সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন সিটিজেন ফোরামের ঊনকোটি জেলা কমিটির সভাপতি রতন মনি সিনহা।

সাংবাদিক সম্মেলনে রঞ্জন সিনহা বলেন, গত ২৬ জুন বুধবার কৈলাসহরের বিমানবন্দর সংলগ্ন এলাকায় ঠিকাদারী কাজ নিয়ে গোলধারপুর এলাকায় যে মারপিটের ঘটনা ঘটেছে তা শান্ত শহরকে অশান্ত করতেই কিছু দুষ্ট চক্রের এই পরিকল্পনা। মারপিটের ঘটনা সংগঠিত হওয়ার পর সেখানে আহতদের ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তারা। আর তার কিছুক্ষণ পর উনার বাড়ির সামনে জাতীয় সড়কে রাখা গাড়িতে আক্রমণ করে দুষ্কৃতকারীরা।

এই ঘটনার সাথে জড়িত রয়েছে আসামি কর্ণজিত সিনহা, এমনি অভিযোগ করেন তিনি। রঞ্জন বাবু বলেন, এই কান্ড দেখার পর লজ্জা হয় বলতে যে, আমরা বিজেপি সরকারের সাথে যৌথভাবে সরকার চালাচ্ছি। এই ঘটনা সংগঠিত হওয়ার সময় রঞ্জন সিনহা কৈলাসহর থানার ওসিকে তিনবার ফোন করে সতর্ক করেন যে, এলাকায় বহিরাগত যুবকদের আনাগোনা দেখা যাচ্ছে। তিনবার ফোন করার পরও কৈলাসহর থানার ওসি সতর্ক হননি। তিনি পুলিশ পাঠাননি বলে অভিযোগ করেন।

রঞ্জন সিনহা জানান, তার গাড়ি ভাঙচুর করার পর ঘটনাস্থলে পুলিশ আসে। অথচ এই গাড়ি ভাঙচুর ও সন্তোষ সিনহাকে যে মারধোর করেছে সেই কর্ণজিত সিনহাকে পুলিশ গ্রেপ্তার না করে তার বাড়ি সি.আর.পি.এফ দিয়ে পাহারা দিয়ে রেখেছে। এভাবে একজন অপরাধীর বাড়ি পাহারা দিয়ে রাখার ঘটনা রাজ্যে বিরল। এই ধরনের ঘটনার তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, আগামী দিনে এই ধরনের ঘটনা সংগঠিত হলে প্রতিরোধ গড়ে তোলা হবে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top