News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (Upadte) ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম, ইলিশ ও রসগোল্লা পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী 
Image

(Upadte) ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম, ইলিশ ও রসগোল্লা পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী 

আগরতলা, ২৭ জুন: দুই দেশের সম্পর্কের উষ্ণতা আরও বাড়াতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক( ডা.) মানিক সাহা-ই নয় উদ্যোগী রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সৌভ্রাতৃত্বের সম্পর্ক আরও মজবুত করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার বিনিময় স্বরূপ ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সুস্বাদু আম, ইলিশ মাছ এবং রসগোল্লা পাঠিয়েছেন। বাংলাদেশ ভারতের শুধুই প্রতিবেশী রাষ্ট্র নয়, বন্ধু প্রতীম রাষ্ট্র হিসেবেও সারা বিশ্বে পরিচিত। দুই দেশ বিভিন্ন সময়ে বন্ধুত্বের সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়ে থাকে।

তেমনি, সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী উপহার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কুইন আনারস পাঠিয়েছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সে-দেশের রংপুর জেলার প্রসিদ্ধ হাড়িভাঙ্গা আম ৪০০ কেজি, ৫০ কেজি ইলিশ মাছ এবং ৫০ কেজি রসগোল্লা পাঠিয়েছেন। আখাউড়া স্থল বন্দর দিয়ে ওই উপহার সামগ্রী ত্রিপুরায় এসেছে। আগরতলা স্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রথম সচিব তথা মিশন প্রধান রেজাউল হক চৌধুরী এবং প্রথম সচিব মহম্মদ আল আমিন ওই উপহার সামগ্রী গ্রহণ করেছেন। আজ বিকেলের মধ্যেই বাংলাদেশ থেকে পাঠানো ওই উপহার সামগ্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে।

এদিন আগরতলা স্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রথম সচিব তথা মিশন প্রধান রেজাউল হক চৌধুরী বলেন, আজ একটি খুশির দিন। কারণ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের বিখ্যাত হাড়িভাঙা আম, ইলিশ মাছ এবং রসগোল্লা পাঠিয়েছেন। ত্রিপুরার সাথে বাংলাদেশের সম্পর্ক বহু পুরনো। যা আজও বজায় রয়েছে। আগামীদিনে ত্রিপুরা ও বাংলাদেশের মৈত্রীর সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তিনি আশাবাদী, এভাবে প্রতিবেশী রাষ্ট্রকে সাহায্যের মধ্যে দিয়ে উন্নয়নের ধারা বজায় থাকবে।

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top