News Flash

  • Home
  • দিনের খবর
  • দু’দিন পরই অমরনাথ যাত্রার সূচনা, সুরক্ষায় কোনও খামতি রাখছে না প্রশাসন
Image

দু’দিন পরই অমরনাথ যাত্রার সূচনা, সুরক্ষায় কোনও খামতি রাখছে না প্রশাসন

শ্রীনগর, ২৬ জুন (হি.স.): সারা বছরের অপেক্ষার অবসান হতে চলেছে আগামী ২৯ জুন, ওই দিন থেকেই শুরু হচ্ছে বার্ষিক অমরনাথ যাত্রা।প্রতীক্ষায় রয়েছেন বিপুল সংখ্যক পুণ্যার্থীরা। এবারের অমরনাথ যাত্রায় নিরাপত্তার বিষয়ে কোনও রকম খামতি রাখছে না প্রশাসন। ইতিমধ্যেই একাধিক বৈঠকও সেরেছেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। জম্মু বেস ক্যাম্পে অমরনাথ যাত্রার ট্রায়াল রানও অনুষ্ঠিত হয়েছে। জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার, এডিজিপি জম্মু আনন্দ জৈন এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।

অমরনাথ যাত্রাকে সুরক্ষিত ও সফল করে তোলার জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। তীর্থযাত্রীদের সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসডিআরএফ, এনডিআরএফ, বিএসএফ, সিআরপিএফ-সহ সমস্ত বাহিনী নিজেদের সমন্বয় বজায় রাখছে। অমরনাথের যাত্রাপথে মোতায়েন থাকবে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী। পুণ্যার্থীদের স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। অমরনাথ যাত্রার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে উধমপুরের জেলা প্রশাসক সালোনি রাই বলেছেন, “জাতীয় সড়ক বরাবর অতিরিক্ত মোতায়েন করা হচ্ছে, কারণ উধমপুর জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর অবস্থিত।” উল্লেখ্য, এ বছরের অমরনাথ যাত্রা শুরু হবে আগামী ২৯ জুন, শেষ হবে ১৯ আগস্ট।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top