News Flash

  • Home
  • প্রধান খবর
  • অধিবেশনের দ্বিতীয় দিনে উটে চেপে সংসদ অভিমুখে রওনা রাজস্থানের সাংসদের
Image

অধিবেশনের দ্বিতীয় দিনে উটে চেপে সংসদ অভিমুখে রওনা রাজস্থানের সাংসদের

নয়াদিল্লি, ২৫ জুন (হি. স.): মরুরাজ্যের ঐতিহ্যকে তুলে ধরতে মঙ্গলবার রাজধানীর রাস্তায় উটের পিঠে চড়ে সংসদের উদ্দেশে রওনা দেন রাজস্থানের এক সাংসদ। তবে সংসদ ভবনে পৌঁছনোর আগেই তাঁকে উট থেকে নামিয়ে দেয় দিল্লি পুলিশ। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ রাজস্থানের বাঁশওয়াড়া কেন্দ্রের সাংসদ রাজকুমার রোট।

ক্ষুব্ধ সাংসদ পুলিশ আধিকারিকদের সঙ্গে তর্ক শুরু করেন। তবে তাতে খুব বিশেষ কাজ হয়নি। পুলিশের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, সংসদ ভবন চত্বরে কোনও পশু নিয়ে যাওয়ার অনুমতি নেই। ফলে তাঁকে যেতে দেওয়া হবে না। দিল্লি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন, এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ জানাবেন।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে এবার রাজস্থানের বাঁশওয়াড়া কেন্দ্র ভারতীয় আদিবাসী পার্টি থেকে সাংসদ হয়েছেন রাজকুমার রোট। অধিবেশনের দ্বিতীয় দিন সংসদ যাত্রায় অভিনবত্ব আনতে রাজস্থানের ঐতিহ্যবাহী উটকে বেছে নেন তিনি। মঙ্গলবার সকালে দিল্লিবাসী দেখেন রাজধানীর ব্যস্ত রাস্তায় সুসজ্জিত উটের পিঠে সওয়ার এক ব্যক্তি। ব্যস্ত রাস্তায় এহেন উট-যাত্রার জেরে তৈরি হয় যানজট। বিষয়টি নজরে পড়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয় দিল্লি পুলিশ। সঙ্গে সঙ্গে উট থামিয়ে নামানো হয় সাংসদকে।

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top