News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র রাজ্য মিট এলিট ক্রিকেটে কমলপুরকে হারিয়ে মোহনপুর শেষচারে
Image

সিনিয়র রাজ্য মিট এলিট ক্রিকেটে কমলপুরকে হারিয়ে মোহনপুর শেষচারে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মোহনপুরের দুর্দান্ত জয়। সিনিয়র স্টেট মীট এলিট গ্রুপের ক্রিকেটে। হারিয়েছে শক্তিশালী কমলপুরকে। এই জয়ের সুবাদে মোহনপুর গ্রুপ বি থেকে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। দ্বিতীয় কোন্ দল গ্রুপ বি থেকে শেষচারে খেলবে তা নির্ভর করছে ২৫ জুন কমলপুর বনাম সদর ম্যাচের রেজাল্ট এর উপর। খেলা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র রাজ্য মিট এলিট গ্রুপের বি বিভাগের। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে সকাল ন-টায় ম্যাচ শুরুতে কমলপুর প্রথমে ব্যাটিং এর সুবিধা পেলেও তেমন ব্যাটিং নৈপুণ্য দেখাতে পারেনি। ২৪ ওভারে ৫৮ রান সংগ্রহ করেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ‌ মোহনপুরের ইন্দ্রজিৎ দেবনাথ, সন্দীপ সরকার ও সুভাষ চক্রবর্তীর বোলিং দাপটে কমলপুর অল্পেতেই থেমে যায়। কমলপুরের সর্বাধিক ১৫ রান রিমন্ড দেববর্মার ব্যাট থেকে। মোহনপুরের ইন্দ্রজিৎ চার রানে চারটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও উপায়। এছাড়া, সন্দীপ ও সুভাষ পেয়েছে দুটি করে উইকেট। ‌ জবাবে ব্যাট করতে নেমে মোহনপুরের প্রারম্ভিক ব্যাটসম্যানরা ৮ ওভার খেলে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দেবাংশু দত্তের ২৫ রান এবং রোহন বিশ্বাসের ১৪ রান দলকে দ্রুত জয় এনে দেয়। ‌ দিনের খেলা: ধর্মনগর কলেজ স্টেডিয়ামে শান্তিরবাজার বনাম উদয়পুর।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top