News Flash

Image

ত্রাণের দাবিতে করিমগঞ্জ সদর সার্কল কার্যালয়ে বিক্ষোভ

করিমগঞ্জ (অসম), ২২ জুন (হি.স.) : ত্রাণ বণ্টনের কারচুপির অভিযোগে উত্তাল প্রতিবাদ করিমগঞ্জ সদর সার্কল কার্যালয়। সাত আট দিন থেকে বন্যার জলের তলায় থাকা বেশিরভাগ বন্যাক্রান্তরা ত্রাণ সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন এমন অভিযোগে সার্কল কার্যালয়ে বিক্ষোভ দেখালেন বঞ্চিতরা। শনিবার সমাজসেবী তথা আইনজীবী হাসিনা রহমান চৌধুরীর নেতৃত্বে কয়েক শতাধিক ভুক্তভোগী জনগণ করিমগঞ্জ সদর সার্কল অফিসার জয় ক্রিস্টিনিয়া এনগামলাইর সঙ্গে সাক্ষাৎ করে আট দফা দাবি সম্বলিত একটি স্মারকপত্র প্রদান করেন ।

স্মারকপত্রে উল্লেখিত দাবি গুলো মধ্যে রয়েছে বানভাসিদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ বণ্টনের ব্যবস্থা অবিলম্বে করা, বিশুদ্ধ পানীয়জল, শিশু খাদ্য বিতরণ, গবাদিপশুর খাদ্য, বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ক্ষতিপূরণের ব্যবস্থা, চাষীদের ক্ষতিপূরণ প্রদান, ত্রাণ সামগ্রী সঠিক ভাবে বণ্টন করা। এবং বন্যা পরিবর্তি সময়ে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করাও দাবি রাখেন।

স্মারকপত্র প্রদানের পর সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে আইনজীবী হাসিনা রহমান চৌধুরী বলেন, এক সপ্তাহ থেকে বন্যার জলে ডুবে রয়েছে উত্তর করিমগঞ্জের ডিমপুর, জাড়ুয়া, নয়াগাঁও, জাড়াপাতা, খালোরপার, শঙ্করপুর, সুতারকান্দি, গোবিন্দপুর, গন্ধক, সুনোডড়ি সহ অন্যান্য গ্রাম। রাস্তাঘাট জলের তলায়। বৃহত্তর এলাকার হাজার হাজার লোক গৃহবন্ধি অবস্থায় অর্ধহারে অনাহারে দিন কাটাচ্ছেন। এমতাবস্থায় সরকারি ভাবে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রিক বণ্টনের উদ্যোগ নেওয়া হলেও তা সঠিক ভাবে বিতরণ করা হয়নি। বহু পরিবার ত্রাণ থেকে বঞ্চিত রয়েছে। এসব পরিবার সঙ্কটে পড়েছেন। প্রায় অনাহারে দিন কাটাচ্ছেন। তিনি

সঠিক ভাবে ত্রাণ বণ্টন সহ বঞ্চিত এলাকায় বণ্টনের দাবি জানিয়েছেন।

Releated Posts

দক্ষিণ গারো হিলসে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রী কনরাড সাংমার

শিলং, ৯ জুলাই (আইএএনএস): মেঘালয়ের দক্ষিণ গারো হিলস জেলার বাঘমারা সিভিল হাসপাতালের চলমান ও প্রস্তাবিত পরিকাঠামো উন্নয়নের কাজ…

ByByNews Desk Jul 9, 2026

অসমের ছয় সম্প্রদায়কে এসটি মর্যাদা দেওয়ার সময়সীমা জানানো সম্ভব নয়, জানালেন মন্ত্রী রণোজ পেগু

গুয়াহাটি, ৯ জুলাই (আইএএনএস): অসমের ছয়টি সম্প্রদায়কে তফসিলি উপজাতি (এসটি) মর্যাদা দেওয়ার বহুদিনের দাবির বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট…

ByByNews Desk Jul 9, 2026

গুয়াহাটির চাপ কমাতে গড়ে উঠবে একাধিক স্যাটেলাইট শহর, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৯ জুলাই (আইএএনএস): অসমের রাজধানী গুয়াহাটির উপর ক্রমবর্ধমান জনসংখ্যা ও পরিকাঠামোগত চাপ কমাতে শহরকে ঘিরে একাধিক আন্তঃসংযুক্ত…

ByByNews Desk Jul 9, 2026

প্রবীণ ও দিব্যাঙ্গদের বাড়িতেই পৌঁছে যাবে রেশন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৯ জুলাই (আইএএনএস): প্রবীণ নাগরিক এবং শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম (দিব্যাঙ্গ) যাঁরা ন্যায্যমূল্যের দোকান থেকে নিজেরা মাসিক রেশন…

ByByNews Desk Jul 9, 2026
Scroll to Top