News Flash

Image

বদরপুর ৩ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, ধৃত ২

করিমগঞ্জ (অসম), ২২ জুন (হি.স.) : মাদক বিরোধী অভিযানে ফের করিমগঞ্জ পুলিশের বিরাট সাফল্য পেয়েছে । শনিবার বিকালে বদরপুর জাতীয় সড়কের লামাজুয়ার থেকে ৩ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ ২ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে যে, অভিযানে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট, এমএল ১১ ০৭০৬ নম্বরের একটি মারুতি কার এবং রেজিস্ট্রেশন বিহীন হিরো স্লেন্ডার মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে । ধৃত ২ পাচারকারী মোহাম্মদ বাপন তালুকদার ও শিবলু আহমেদ বলে পরিচয় শনাক্ত হয়েছে ।

এদিকে পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় মোহাম্মদ বাপন তালুকদার নামের পাচারকারী । পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করার পর তাকে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডান হাতে গুরুতর জখম হওয়ার কারনে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠানো হয়েছে । পুলিশি তদন্ত অব্যাহত আছে বলে জানা গেছে ।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top