News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ১৯৯৯ ব্যাচের প্রাক্তনীদের সম্মেলন
Image

নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ১৯৯৯ ব্যাচের প্রাক্তনীদের সম্মেলন

আগরতলা : পঁচিশ বছর বাদে আবারও একসাথে সম্মিলিত হয়েছেন নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ১৯৯৯ ব্যাচের প্রাক্তনীরা। বিদ্যানিকেতনের প্রতি দায়বদ্ধতা থেকে আবারও তাঁরা ছাত্রছাত্রীদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। সম্মেলনকে স্মরণীয় করে রাখতে বিদ্যানিকেতনের কম্পিউটার স্মার্ট রুমের জন্য গ্রিলের দরজা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তাঁরা। এছাড়াও, বিদ্যানিকেতনের গ্রন্থাগারের জন্য জোড়া টেবিল ও বেঞ্চ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন তাঁরা। বিদ্যানিকেতনের প্রতি কৃতজ্ঞতা ও দায়বদ্ধতা থেকে ইতিপূর্বে একাধিকবার এগিয়ে এসেছেন ওই ব্যাচের প্রাক্তনীরা। 

নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের প্রাক্তনীরা মনে করেন, এই বিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। তাই, বিদ্যানিকেতনের জন্য কিছু করার সুযোগ হলেই নিজেদের গর্বিত বোধ করেন তাঁরা। জনৈক প্রাক্তনী জানিয়েছেন, ইতিপূর্বে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য খাবার পর হাত ধোয়ার জন্য জলসংযোগ, পানীয় জলের জন্য লাইফগার্ড এবং খেলার সামগ্রী আমাদের ব্যাচের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে। তাতে তাঁদের বিশ্বাস, বিদ্যানিকেতনের প্রতি দায়বদ্ধতা প্রমাণে আগামী প্রজন্মও উদ্বুদ্ধ হবে। শুধু তাই নয়, বিদ্যানিকেতনের সমস্ত প্রাক্তনীরা এভাবেই এগিয়ে এসে দৃষ্টান্ত স্থাপন করবেন। এভাবে, বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদের বোর্ড পরীক্ষায় সুনামের সাথে সাফল্য অর্জনে সামান্য অবদান রাখা সম্ভব হবে। উল্লেখ্য, গত ১৬ জুন নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের ১৯৯৯ ব্যাচের প্রাক্তনীরা সম্মিলিত হয়েছিলেন। বিদ্যানিকেতন প্রাঙ্গণে আবেগঘন মুহুর্তের মধ্যে দিয়ে তাঁরা ওই দিনটি অতিবাহিত করেছেন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top