News Flash

  • Home
  • দিনের খবর
  • নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৃণমূল বিধায়ক তাপস সাহার কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই
Image

নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৃণমূল বিধায়ক তাপস সাহার কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই

কলকাতা, ২১ জুন (হি.স.) : নিয়োগ দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে শুক্রবার বেলায় সিবিআই দফতর নিজাম প্যালেসে গেলেন নদিয়া জেলার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। শুক্রবার বেলা ১১টা নাগাদ সিবিআই দফতরে পৌঁছন বিধায়ক।

সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমায় আবার ডাকা হয়েছিল। তদন্তে সহযোগিতা করব।” তার পরই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে সিবিআই দফতরের ভিতরে ঢুকে যান তিনি। তাপসের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য জানান, বিধায়কের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য তলব করা হয়েছিল। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তাপস আগের মতোই তদন্তে সহযোগিতা করবেন বলে জানান তাঁর আইনজীবী।

প্রায় ২ ঘন্টা পর সিবিআই দফতর নিজাম প্যালেস থেকে বের হলেন নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। নিজাম থেকে বেরোনোর সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি বলেন, জিজ্ঞাসাবাদ যা যা করেছে তার যথাযথ উত্তর দিয়েছি। আগেও যা যা জিজ্ঞাসা করেছে সিবিআই এদিনও তাই জিজ্ঞাসা করেছেন তাঁরা। কন্ঠস্বরের নমুনা দিয়েছেন বলেও এদিন জানান তাপস সাহা।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top