News Flash

  • Home
  • খেলা
  • ক্রীড়া বিষয়ক এক অমূল্য গ্রন্থের মলাট উন্মোচিত হলো
Image

ক্রীড়া বিষয়ক এক অমূল্য গ্রন্থের মলাট উন্মোচিত হলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দারুন এক গ্রন্থের মলাট উন্মোচন হলো আজ। শিরোনাম নিছক “আমার ভালোবাসার ঘর ত্রিপুরা” হলেও পুরোটাই ভরা ত্রিপুরার ক্রীড়া জগতের খুঁটিনাটি বিষয়ের সঙ্গে লেখকের ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার নিখুত বাস্তব কাহিনী। লেখক প্রাক্তন খেলোয়াড়, সুনামধন্য সফল প্রখ্যাত ক্রীড়া প্রশাসক, সংগঠক কমল সাহা। ‌আজ, শুক্রবার দুপুরে রামনগরস্থিত আরও এক বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব কমলেশ পাল মহোদয়ের বাড়িতে এক অনারম্ভর অনুষ্ঠানে গ্রন্থটির মলাট উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশিষ্ট ক্রীড়া সংগঠক দিলীপ চক্রবর্তী প্রমূখ উপস্থিত ছিলেন। প্রিন্ট বেস্ট এর মুদ্রণে, ত্রিপুরা দর্পণ থেকে প্রকাশিত রাজ্য ক্রীড়া জগতের বিভিন্ন আঙ্গিকে তথ্যবহুল সমৃদ্ধ এই মূল্যবান অটোবায়োগ্রাফি অনেকেরই বিশেষ প্রয়োজনে আসবে। রাজ্য ক্রীড়া নিয়ে যাঁরা গবেষণায় ব্রতী হচ্ছেন তাঁদের যেমন কাজে আসবে, তেমনি রাজ্য ক্রীড়া জগৎ নিয়ে অনেক অজানা বিষয় পরবর্তী প্রজন্মের কাছে জীবন্ত দলিল হয়ে থাকবে। যাঁদের অনুপ্রেরণায় এই গ্রন্থটি বাস্তব রূপ দিতে পেরেছেন, তাঁদের প্রত্যেককে গ্রন্থ লেখক কমল সাহা কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি ক্রীড়া প্রেমী প্রত্যেককে বইটি সংগ্রহ করার অনুরোধ জানান।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top