News Flash

Image

প্রয়াত কালাইনের বিশিষ্ট সমাজসেবী ধর্মপ্রাণ ব্যক্তিত্ব সরজিৎ দাস

কালাইন (অসম), ২০ জুন (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত কালাইনের বিশিষ্ট সমাজসেবী, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব সরজিৎ কুমার দাস আর নেই। বার্ধক্যজনিত রোগে আজ বৃহস্পতিবার সকাল ৭-টা ৪০ মিনিটে কালাইন-ডিগাবর রোডে নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। রেখে গেছেন স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, পুত্রবধূ, জামাতা এবং নাতি-নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধকে।

উল্লেখ্য, কাটিগড়া বিধানসভা এলাকার কালাইন সৎসঙ্গ কেন্দ্রের ভারপ্রাপ্ত সহ প্রতিঋত্বিক ছিলেন সরজিৎ কুমার দাস । কালাইন মণ্ডল বিজেপি-র সাধারণ সম্পাদক সুদীপ দাসের বাবা তথা কালাইন-ডিগাবর রোডে ওষুধের বাণিজ্যিক প্রতিষ্ঠান দাস মেডিক্যাল হল-এর স্বত্বাধিকারী প্রয়াত সরজিৎ কুমার দাসের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সরজিৎ কুমার দাসের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে কাটিগড়ার বিভিন্ন এলাকা থেকে দলে দলে তাঁর গুণমুগ্ধরা ছুটে আসেন কালাইনে তাঁর বাড়িতে। এদিন কাটিগড়া সৎসঙ্গ কেন্দ্র এবং বিহাড়া সৎসঙ্গ কেন্দ্রের পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। পরে বিকাল পাঁচটা নাগাদ বহুজনের উপস্থিতিতে কালাইন বাজারের সর্বজনীন শ্মশান কালীবাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top