News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরের জিরিবামে পুলিশ চেকপোস্টে ফের অগ্নিসংযোগ সশস্ত্র জঙ্গি দলের, পুলিশের ওপর গুলি হামলা
Image

মণিপুরের জিরিবামে পুলিশ চেকপোস্টে ফের অগ্নিসংযোগ সশস্ত্র জঙ্গি দলের, পুলিশের ওপর গুলি হামলা

ইমফল, ২০ জুন (হি.স.) : মণিপুরের জিরিবামে পুলিশ চেকপোস্টে ফের অগ্নিসংযোগ করেছে সশস্ত্র জঙ্গি দল। কেবল অগ্নিসংযোগই নয়, দুর্বৃত্তের দল পুলিশের ওপর গুলি হামলাও করেছে।

আজ বৃহস্পতিবার রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় ১০:২০ মিনিট নাগাদ সন্দেহভাজন সশস্ত্র জঙ্গি দল জিরিবাম থানা থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে জিরিবাম এবং তামেংলং জেলার সীমান্ত এলাকায় অবস্থিত লেইঙ্গাংপোকপি পুলিশ চেক পোস্টে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনার খবর পেয়ে লেইঙ্গাংপোকপিতে ছুটে যাচ্ছিল পুলিশের রিইনফোর্সমেন্ট-এর দল। কিন্তু মাঝপথে অতর্কিতে পুলিশের রিইনফোর্সমেন্ট দলের ওপর গুলি হামলা করে বসে জঙ্গিরা।

ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে বেশ কিছু সময় গুলি বিনিময় হয়। এদিকে আগুন নেভানোর জন্য প্রেরিত অগ্নিনির্বাপক বাহিনীর ওপরও গুলি বর্ষণ করেছে জঙ্গিরা। তবে গুলি হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, জানিয়েছে পুলিশের সূত্রটি।

Releated Posts

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026

স্কুলে অভিভাবক-সহ সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞার খবর ‘সম্পূর্ণ ভুয়ো’: অসম মুখ্যমন্ত্রীর দফতর

গুয়াহাটি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সরকারি স্কুলে অভিভাবক, অভিভাবিকা বা সাধারণ মানুষের প্রবেশের জন্য আগে থেকে অনুমতি নেওয়া…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top