News Flash

Image

ফের দিন দুপুরে চুরিকান্ড ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ জুন: চুরি ডাকাতির ঘটনা কিছুই যেন পিছ ছাড়ছে না ধর্মনগর এলাকায়। পুলিশের চোখে ধুলো দিয়ে একের পর এক চুরি কান্ড সংগঠিত হচ্ছে। সামান্য দুই ঘন্টা সময় পেলেই চোরের দল ছারখার করে দিচ্ছে গৃহস্থের ঘর। এবার চুরি কান্ড সংঘটিত হয় মধ্য নয়াপাড়াতে। বাড়ির মালিকের নাম শিব শংকর চৌধুরী, পেশায় জিআরএস। এদিন সকাল ১১ টায় ইনি অফিসে চলে যান।

দুপুর তিনটায় ওনার স্ত্রীর মাসি আসায় মাসির সাথে উনার স্ত্রী থানা রোডে তার মার বাড়িতে মার কাছে যান। বিকাল পাঁচটায় যখন ঘুরে আসে তখন এসে ঘরের ভিতরে সব ছারখার ছিন্ন ভিন্ন অবস্থায় দেখতে পায়। মাঝের দুই ঘণ্টায় চোরের দল তাদের চুরি কান্ড সংঘটিত করে পালিয়ে যায়।

মোট তিনটি সোনার চেইন, দুই জোড়া সোনার দুল, এক জোড়া বালা এবং নগদ এক হাজার টাকা ছিল বলে গৃহস্বামী জানায়। আনুমানিক চার লক্ষ টাকার সোনার সামগ্রী শিবশঙ্কর চৌধুরীর চুরি হয় বলে সে জানায়। খবর দেওয়া হয় ধর্মনগর থানার পুলিশকে।

পুলিশ গিয়ে তদন্ত করে আসে। তবে পর পর এই চুরি ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ কিছুই করতে পারছে না।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top