News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিপদসীমা ছুঁইছুঁই বরাক নদীর জলস্তর, প্লাবিত নতুন নতুন এলাকা, আতঙ্কিত নাগরিককুল
Image

বিপদসীমা ছুঁইছুঁই বরাক নদীর জলস্তর, প্লাবিত নতুন নতুন এলাকা, আতঙ্কিত নাগরিককুল

শিলচর (অসম), ১৯ জুন (হি.স.) : লাগাতার বৃষ্টিতে বরাক নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শিলচর অন্নপূর্ণাঘাটে বিপদসীমার কাছাকাছি এসে গেছে জলস্তর। আজ দুপুর ১২টায় জলস্তর বৃদ্ধি পেয়ে ১৯ মিটার ১ সেন্টিমিটার হয়েছে। সকাল ১১-টায় ছিল ১৮.৯৬ সেন্টিমিটার। ঘণ্টায় ৫ সেন্টিমিটার করে বাড়ছে নদীর জল।

বন্যা নিয়ন্ত্রণ দফতরের জারিকৃত বুলেটিন অনুযায়ী, বরাক নদীর জলস্তরের বিপদসীমা ১৯.৮৩ সেন্টিমিটার। সে অনুযায়ী বিপদসীমা স্পর্শ করতে আর মাত্র ৮৭ সেন্টিমিটার বাকি। অবিরাম বৃষ্টি হচ্ছে। ফলে জলও বাড়ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে বন্যার পদধ্বনিতে আতঙ্ক তাড়া করছে নাগরিককুলকে।

গত এক সপ্তাহ ধরে অবিরাম ভারী বৃষ্টিপাত হচ্ছে বরাক উপত্যকার সর্বত্র। বরাক নদী সহ উপত্যকার উপনদীগুলোতে জলস্তর ক্রমশ বাড়ছে। নতুন করে প্লাবিত হচ্ছে বহু গ্রাম। আউশ, মুরালি ধান খেতের পাশাপাশি শাক-সবজির খেত নষ্ট হচ্ছে সব বন্যা কবলিত গ্রামে। একই সঙ্গে গৃহপালিত গবাদি পশুর চরম খাদ্যাভাব দেখা দিয়েছে। উপত্যকার নিচু এলাকায় গ্রামের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। প্রায় প্রতিটি নদীতীরবর্তী গ্রামে ব্যাপকহারে জল বাড়ছে। বন্যায় আক্রান্ত গ্রামগুলোর অসহায় অসুস্থ বৃদ্ধ নাগরিক তথা শিশু ও মহিলাদের নিয়ে বিপাকে পড়ছেন অনেকেই।

এদিকে, ইতিমধ্যেই প্রাণ রক্ষায় উচু এলাকার সন্ধানে ছুটছেন বন্যা পীড়িত জনগণ। যদিও বরাক উপত্যকার কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি, তিন জেলার দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ তথা জেলা প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবিলায় যথার্থ পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানানো হয়েছে।

Releated Posts

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top