News Flash

  • Home
  • দিনের খবর
  • নালন্দা বিশ্ববিদ্যালয় শীঘ্রই ভারতের সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে : প্রধানমন্ত্রী
Image

নালন্দা বিশ্ববিদ্যালয় শীঘ্রই ভারতের সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে : প্রধানমন্ত্রী

নালন্দা, ১৯ জুন (হি.স.) : নালন্দা বিশ্ববিদ্যালয় শীঘ্রই ভারতের সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন শিল্পকর্মের ডকুমেন্টেশন এখানে করা হচ্ছে। একটি কমন আর্কাইভাল রিসোর্স সেন্টারও প্রতিষ্ঠিত হচ্ছে। নালন্দা বিশ্ববিদ্যালয় আসিয়ান-ইন্ডিয়া নেটওয়ার্ক অফ ইউনিভার্সিটি তৈরির দিকে কাজ করছে।”

প্রধানমন্ত্রীর কথায়, নালন্দাই ভারতের প্রথম ক্যাম্পাস যা নেট জিরো শক্তি, নেট জিরো নির্গমন, নেট জিরো বর্জ্য ধারণা নিয়ে কাজ করে এই ক্যাম্পাস বিশ্বকে পথ দেখাবে।”

আন্তর্জাতিক যোগ দিবসের কথা উল্লেখ করে মোদী বলেছেন, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। এখন ভারতে যোগের শত শত শৈলী বিদ্যমান। এর জন্য আমাদের ঋষিরা নিশ্চয়ই কত নিবিড় গবেষণা করেছেন! কিন্তু, কেউ যোগব্যায়ামের উপর একচেটিয়া আধিপত্য তৈরি করেনি। এখন সারা বিশ্ব যোগকে গ্রহণ করছে, যোগ দিবস একটি বৈশ্বিক উৎসবে পরিণত হয়েছে।

Releated Posts

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top