News Flash

  • Home
  • দেশ
  • নালন্দার পুনরুজ্জীবন ভারতের ”স্বর্ণযুগের” সূচনা করবে : প্রধানমন্ত্রী
Image

নালন্দার পুনরুজ্জীবন ভারতের ”স্বর্ণযুগের” সূচনা করবে : প্রধানমন্ত্রী

নালন্দা, ১৯ জুন (হি.স.) : বিহারের রাজগিরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, নালন্দার পুনরুজ্জীবন ভারতের ”স্বর্ণযুগের” সূচনা করবে। প্রধানমন্ত্রীর কথায়, নালন্দা একটি পরিচয়, একটি সম্মান। নালন্দা একটি মান, একটি মন্ত্র, একটি গর্ব, একটি গল্প। নালন্দা এই সত্যের ঘোষণা… যে বই আগুনের শিখায় জ্বলতে পারে… কিন্তু আগুনের শিখা জ্ঞানকে ধ্বংস করতে পারে না।

মোদী বলেছেন, নালন্দা শুধুমাত্র ভারতের অতীতের নবজাগরণ নয়। বিশ্বের এবং এশিয়ার অনেক দেশের ঐতিহ্য এর সাথে জড়িত। আমাদের অংশীদার দেশগুলিও নালন্দা বিশ্ববিদ্যালয়ের পুনর্গঠনে অংশগ্রহণ করেছে। আমি এই উপলক্ষ্যে ভারতের সমস্ত বন্ধুপ্রতিম দেশকে অভিনন্দন জানাই।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, নালন্দা একসময় ভারতের শিক্ষাগত পরিচয়ের কেন্দ্রবিন্দু ছিল। শিক্ষা তো সীমানা, লাভ-ক্ষতির সীমানা ছাড়িয়ে যায়… শিক্ষা আমাদের চিন্তা ও আচরণকে গঠন করে। মোদী জোর দিয়ে বলেছেন, আমার মিশন হল, ভারত বিশ্বের জন্য শিক্ষা ও জ্ঞানের কেন্দ্র হয়ে উঠুক।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top