News Flash

  • Home
  • খেলা
  • বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অমরপুরকে হারিয়েজয় দিয়ে গ্রুপ লিগ সূচনা জিরানিয়ার
Image

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অমরপুরকে হারিয়েজয় দিয়ে গ্রুপ লিগ সূচনা জিরানিয়ার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে শুরু জিরানিয়ার। গ্রুপ লিগে নিজেদের প্রথম ম্যাচে প্রথম জয়। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অমরপুরকে ১১ রানে হারিয়ে জিরানিয়া জয় দিয়েই লীগ সূচনা করেছে। খেলা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র স্টেট মিট প্লেট গ্রুপে এ বিভাগের।‌ মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে অমরপুর প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে মনোজ দাশগুপ্তের ৫৪ রান এবং প্রণবিন্দু সাহার ৩০ রান উল্লেখযোগ্য। মনোজ ১১৭ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৪ রান সংগ্রহ করে। জিরানিয়ার সৌরভ কর ৩৩ রানে তিনটি এবং অনির্বাণ দেবনাথ ২১ রানে দুটি উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে জিরানিয়া ২৪.৪ ওভার খেলে চার উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করতেই বৃষ্টিতে ম্যাচ থেমে যায়। পরবর্তী সময়ে ম্যাচ এগিয়ে নেওয়ার আর সুযোগ হয়নি। তবে আর টি এ আর পদ্ধতিতে জিরানিয়াকে ১১ রানে জয়ী ঘোষণা করা হয়। জিরানিয়ার পক্ষে অনীক পালের ৩৫ রান উল্লেখ করার মতো। অমরপুরের দেবোত্তম ঘোষ ২৬ রানে দুটি উইকেট পেয়েছিল।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top