News Flash

  • Home
  • খেলা
  • খোয়াইকে হারিয়ে জয়ের ধারাঅব্যাহত রেখে এগুচ্ছে তেলিয়ামুড়া
Image

খোয়াইকে হারিয়ে জয়ের ধারাঅব্যাহত রেখে এগুচ্ছে তেলিয়ামুড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা জয় তেলিয়ামুড়ার। তাও প্রতিবেশী খোয়াই কে হারিয়ে। সাত উইকেটের বড় ব্যবধানে। প্রথম ম্যাচে অমরপুর কে ১৭৪ রানে হারিয়ে তেলিয়ামুড়ার ছেলেরা মনোবল অনেকটা বাড়িয়ে নিয়েছিল। আজ, মঙ্গলবার খোয়াইকে ৭ উইকেটে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালের পথে নিজেদের আরও একধাপ অগ্রসর করে নিয়েছে। শান্তির বাজারের বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুলে সকাল ৯ টায় ম্যাচ শুরুতে টস জিতে তেলিয়ামুড়া প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে খোয়াই ৩০.৫ ওভার খেলে ১০২ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে সুজিত চন্দ্র দেব সর্বাধিক ৪৯ রান করে। অন্যদের ব্যাটিং ব্যর্থতায় দলের স্কোর কেমন আহামরি হয়নি। তেলিয়ামুড়ার দুর্লভ রায় ২২ রানে এবং পামীর দেবনাথ ২৬ রানে তিনটি করে উইকেট তুলে নেয়। অঙ্কুর দেবনাথ পেয়েছে দুটি উইকেট ১৩ রানের বিনিময়ে। জবাবে ব্যাট করতে নেমে তেলিয়ামুড়া ২১.৩ ওভার খেলে তিন উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। অর্জুন দাস ২৮ রান এবং শুভম ঘোষ ২৩ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। পামীর দেবনাথ পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব। পর পর দুই ম্যাচে জয়ী হওয়ার সুবাদে তেলিয়ামুড়া এখন গ্রুপ এ-এর পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top