News Flash

  • Home
  • খেলা
  • শংকরাচার্য বিদ্যায়তনের এনএসএস শিবির শুরু
Image

শংকরাচার্য বিদ্যায়তনের এনএসএস শিবির শুরু

আগরতলা, ১৮ জুন।। রাজধানীর শহর দক্ষিনাঞ্চলের বনেদী স্কুল শংকরাচার্য বিদ্যায়তনের এনএসএস ইউনিটের উদ্যোগে সপ্তাহব্যাপী শিবিরের মঙ্গলবার উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্বলন করে শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন পুর কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী, উচ্চ শিক্ষা অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা, রাজ্য এনএসএস অফিসার প্রবাল কুমার দেব, এনএসএস নোডাল অফিসার মলয় সরকার, বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক দুলাল সাহা প্রমুখ। উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে মেয়র এনএসএস-এর সেবামূলক কাজে বিদ্যানিকেতনের মেয়েদের এগিয়ে আসতে আহ্বান জানান। তিনি এধরণের শিবির আয়োজন করায় স্কুল কতৃপক্ষকে ধন্যবাদ জানান। স্বাগত ভাষণ রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মৌসুমি ভট্টাচার্য। সভাপতির ভাষনে এনএসএস গঠনের ইতিহাস তুলে ধরেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি স্বপন কুমার দাশ। অনুষ্ঠানে গীতা স্তোত্র পাঠ সহ স্কুলের ছাত্রীরা সমবেত নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। পরে অতিথিরা সকলে স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচীতে সামিল হন। সাতদিন ব্যাপী এই কর্মযজ্ঞে সাফাই অভিযান, অনাথ আশ্রমে পরিদর্শন, নেশা মুক্ত ত্রিপুরা; জলবায়ু পরিবর্তন ; আইনী সচেতনতা; স্বাস্থ্য সচেতনতা; ট্রাফিক আইন; এইডসের বিষয়ে সচেতনতা মূলক সেমিনার হবে। এছাড়া পোস্টার লেখা, ক্যুইজ সহ নানা শিক্ষামূলক কর্মসূচি পালন করা হবে। শিবিরকে কেন্দ্র করে স্কুল পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top