News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র রাজ্য প্লেট ক্রিকেটে গন্ডাছড়াকেহারিয়ে জয় ফিরেছে লংতরাই ভ্যালি
Image

সিনিয়র রাজ্য প্লেট ক্রিকেটে গন্ডাছড়াকেহারিয়ে জয় ফিরেছে লংতরাই ভ্যালি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় ফিরলো লংতরাই ভ্যালি। প্রথম ম্যাচে আমবাসার কাছে ৬ উইকেটে হেরে পয়েন্ট খোয়ালেও দ্বিতীয় ম্যাচে গন্ডাছড়াকে হারিয়ে এলটিভি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। খেলা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র স্টেট মিট প্লেট বিভাগে বি গ্রুপের। বিলোনিয়ার বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে লংতরাইভ্যালি একপ্রকার রোমাঞ্চকর ভাবে নয় রানের ব্যবধানে গন্ডা ছড়াকে পরাজিত করেছে। সকাল ৯ টা নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে গন্ডাছড়া প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আমন্ত্রণ জানায় লংতরাইভ্যালিকে প্রথমে ব্যাটিংয়ের জন্য। ৩৪.৫ ওভার খেলে লংতরাইভ্যালি সবকটি উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে। ‌ দলের পক্ষে মিঠুন বণিকের ৪৩ রান এবং আরজু দেববর্মার ২৩ রান উল্লেখযোগ্য। গন্ডাছড়ার প্রলয় দাস ১৪ রানে চারটি উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে গন্ডাছড়ার প্রারম্ভিক ব্যাটসম্যানরা রান সংগ্রহে সফল হলেও পরবর্তী সময়ে উইকেট হারিয়ে শেষ রক্ষায় ব্যর্থ হয়। ৩৬ ওভার খেলে ১২৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। তাপস চাকমা গন্ডাছড়ার পক্ষে সর্বাধিক ৩০ রান পেলেও অন্যরা তেমন সঙ্গ দিতে পারেনি। লংতরাইভ্যালির ঋত্বিক ত্রিপুরা ত্রিশ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে গন্ডা ছড়ার ব্যাটিং গতি রোধ করে এবং প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া, কাজল সূত্রধর পেয়েছে তিনটি উইকেট ২৪ রানের বিনিময়ে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top