News Flash

Image

লাগাতার বৃষ্টি, হাফলং-শিলচর জাতীয় সড়কের বিভিন্ন স্থানে ধস, বন্ধ যাতায়াত


হাফলং (অসম), ১৮ জুন (হি.স.) : হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে চলাচল করা এখন দস্তরমতো বিপজ্জনক হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই ওই জাতীয় সড়ক ধস নেমে বন্ধ হয়ে যায়। গত তিনদিনের লাগাতার বৃষ্টির জেরে হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন স্থানে ধস নেমেছে। ফলে বন্ধ হয়ে পড়েছে জাতীয় সড়কে যাতায়াত।

লাগাতার বৃষ্টির জেরে হারাঙ্গাজাও এবং বান্দরখালে ভয়ংকর ধস নেমে হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ (নাহাই) ওই সড়কে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন।

অবিরাম বৃষ্টির দরুন আজ মঙ্গলবার বান্দরখালে জাতীয় সড়কে ধস নেমেছে। বান্দরখালের কাছে পাহাড় থেকে মাটি-কাদা-জল ও বড়বড় গাছ ধসে পড়ায় ওই সড়কপথটি বন্ধ হয়ে পড়েছে। যার দরুন জাতীয় সড়ক কর্তৃপক্ষ ওই সড়ক পথে যানবাহন চলাচল আপাতত বন্ধ করে দিয়েছেন।

জাতীয় সড়ক কর্তৃপক্ষ ধসমুক্ত করে সড়কপথটিকে সচল করে তুলতে চেষ্টা চালিয়ে গেলেও বৃষ্টি তাঁদের কাজে সমস্যার সৃষ্টি করছে। তাই এখনও সড়কটি ধসমুক্ত করা সম্ভব হয়নি। এখনও পাহাড় থেকে নেমে আসছে জল-কাদা-মাটি।

এদিকে ধস নেমে জাতীয় সড়কটি বন্ধ হয়ে পড়ায় রাস্তার দুপাশে বহু যানবাহন আটকে পড়েছে। গুয়াহাটি, নগাঁও, লংকা, লামডিং, শিলচরে ওই ২৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে যানবাহন চলাচল করে। মেঘালয়ের সোনাপুর, লুমসুম এবং রাতাছড়ায় জাতীয় সড়কে ধস নেমে ওই সড়কেও যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। ফলে ২৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে পণ্য সামগ্রী নিয়ে বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মিজোরাম, মণিপুরে যায়ায়াতকারী বহু লরি আটকে পড়েছে ২৭ নম্বর জাতীয় সড়কে।

এমতাবস্থায় কবে নাগাদ ধস সাফাই করে জাতীয় সড়কটিকে সচল করে তোলা হবে এ নিয়ে রয়েছে ব্যাপক সংশয়। বৃষ্টি বন্ধ না হলে ওই সড়কপথটি সচল হওয়ার কোনও সম্ভাবনাই নেই। বর্তমানে ধস-বিধ্বস্ত বান্দরখালের অবস্থা বিপজ্জনক অবস্থায় রয়েছে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top