News Flash

  • Home
  • খেলা
  • নয়ন বাহাদুরের দুরন্ত হ্যাট্রিকজয় দিয়ে সূচনা আনন্দ ভবনের
Image

নয়ন বাহাদুরের দুরন্ত হ্যাট্রিকজয় দিয়ে সূচনা আনন্দ ভবনের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম ম্যাচে জয়ের আনন্দটাই আলাদা। তাও ক্লাব লীগ ফুটবল বলে কথা। শুরুতেই অ্যাটাকিং চিন্তাধারা। কোচের এই কৌশলে দুর্দান্ত সাফল্যও পেয়েছে আনন্দ ভবন। নজর কেড়েছে নয়ন বাহাদুরের দুরন্ত হ্যাট্রিক। ৩-১ গোলে ইয়ুথ ক্লাবকে হারিয়ে দারুন জয় দিয়ে লীগ সূচনা আনন্দ ভবনের‌। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সি ডিভিশন ফুটবল টুর্নামেন্টের এ গ্রুপের প্রথম খেলায় আনন্দ ভবন ৩-১ গোলে ইয়ুথ ক্লাব কে পরাজিত করে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে। খেলার ১২ মিনিটের মাথায় নয়ন বাহাদুর মরসুমের প্রথম গোল। ১৪ মিনিট বাদে দ্বিতীয় এবং তারও ১৩ মিনিট বাদে তৃতীয় গোল করে নয়ন বাহাদুর প্রথম ম্যাচে প্রথমার্ধেই দুর্দান্ত হ্যাট্রিকের নজির গড়েছে। সতীর্থদের দারুন বোঝাপড়ায় নয়ন বাহাদুর একাই দলকে খেলার প্রথমার্ধেই ৩-০ গোলে লিড এনে দিয়ে জয়ের পথ প্রশস্ত করে তোলে। দ্বিতীয়ার্ধে আনন্দ ভবন কিছুটা রক্ষণাত্মক স্টাইলে খেলে। তবে ৬৫ মিনিটের মাথায় ইয়ুথ ক্লাবের পরিতোষ দেববর্মা একটি গোল করে ব্যবধান কমিয়ে ১-৩ করে। কার্যত আনন্দ ভবনের জয় রুখতে পারেনি। এদিকে খেলায় অসদাচরণের দায়ে রেফারি দু দলের চারজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, লিটন সাহা, সুকান্ত দত্ত ও সুশান্ত দাস। দিনের খেলা সকাল আটটা থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে পরপর চারটি ম্যাচ।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top