News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় এখন পর্যন্ত ত্রিপুরার কোন যাত্রীর আহত কিংবা নিহতের খবর নেই : মুখ্যমন্ত্রীর সচিব
Image

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় এখন পর্যন্ত ত্রিপুরার কোন যাত্রীর আহত কিংবা নিহতের খবর নেই : মুখ্যমন্ত্রীর সচিব

আগরতলা, ১৭ জুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় এখন পর্যন্ত ত্রিপুরার কোন যাত্রীর আহত কিংবা নিহতের খবর নেই। আজ সাংবাদিক সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রীর সচিব পি কে চক্রবর্তী।

রাজ্য সরকারের সচিব ড. পি কে চক্রবর্তী জানান, আজ সকাল ৮.৪৫ মিনিট নাগাদ ১৩১৭৪-আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার রাঙ্গাপানি এলাকায় দুর্ঘটনায় পড়ে। একটি পণ্যবাহী ট্রেনের সাথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষের ফলে দুর্ঘটনাটি ঘটেছে। উল্লেখ্য, গতকাল সকাল ৮টা ১৫মিনিটে আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি আগরতলা থেকে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনটিতে ২১টি যাত্রীবাহী কোচ ও ২টি ভিপি পার্সেল কোচ ছিল। সচিব ড. পি কে চক্রবর্তী জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। প্রাথমিক খবরে জানা গেছে নিহতদের মধ্যে রাজ্যের কেউ নেই।

এদিন তিনি বলেন, সাংবাদিক সম্মেলনে সচিব ড. পি কে চক্রবর্তী জানান, ট্রেন দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারকে কার্যকর করা হয়েছে। এর ক্ষেপলাইন নম্বর হলো ১০৭০। পাশাপাশি ল্যান্ডলাইন নম্বর হচ্ছে ০৩৮১-২৪১৬০৪৫ / ২৪১৬২৪১। তাছাড়াও ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমের ১১২ নম্বরটিও কার্যকর রয়েছে। পাশাপাশি জনস্বার্থে এই হেল্পলাইনগুলি সম্পর্কিত তথ্য টিভি চ্যানেল, এলইডি স্ক্রিন এবং সামাজিক মাধ্যমে একযোগে প্রচার করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েই কলকাতার ত্রিপুরা ভবন থেকে একটি প্রতিনিধিদলকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রতিনিধিদলটি দুর্ঘটনাস্থল ও নিকটবর্তী হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা এবং অন্যান্য সহায়তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে রেলওয়ে ও দুর্ঘটনাস্থলের স্থানীয় প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।রাজ্য সরকারের তরফ থেকে একটি টিম দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। তারা বিকেলের মধ্যেই সেখানে পৌঁছে যাবেন।

এদিন তিনি আরও বলেন, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী অধ্যদপক (ডা.) মানিক সাহা ঘোষণা দিয়েছেন কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস দুর্ঘটনায় রাজ্যের কোন যাত্রী নিহত হলে তাঁর পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশপাশি ওই দূর্ঘটনায় কোন যাত্রী আহত হলে তাঁকে সরকারের তরফ থেকেও আর্থিক সহায়তা প্রদান করা হবে।

তাঁর কথায়, রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে।

Releated Posts

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top