News Flash

Image

গঙ্গা দশেরায় নৌকাডুবি বিহারে, নিখোঁজ ৬

পাটনা, ১৬ জুন (হি. স.): রবিবার গঙ্গা দশেরা উপলক্ষ্যে বিভিন্ন রাজ্যে গঙ্গার তীরে উপচে পড়ছে পুণ্যার্থীদের ভিড়। গঙ্গা দশেরাকে ”গঙ্গাবতারন”ও বলা হয়। মনে করা হয়, এই দিনেই পবিত্র গঙ্গা পৃথিবীর বুকে অবতরণ করেছিল। যা উদযাপন করতে পালন করা হয় গঙ্গা দশেরা। গঙ্গায় ডুব দিয়ে পুজো করা হয় তাঁর।

রবিবার গঙ্গা দশেরার পুজো সেরে ফেরার পথে বিহারে গঙ্গা নদীতেই উলটে গেল ভক্ত বোঝাই নৌকা। উমানাথ ঘাট থেকে যাত্রীদের নিয়ে দিয়ারা যাচ্ছিল ওই নৌকা। মাঝপথে উলটে যায় নৌকোটি।

গঙ্গা দশেরা উপলক্ষ্যে এদিন সমস্ত গঙ্গার ঘাটেই প্রশাসনের তরফে অতিরিক্ত পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়। নদী তীর এবং ঘাটগুলিতে পুলিশের কড়া নজরদারি চলে। ফলে নৌকাডুবির খবর মিলতেই শুরু হয় তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ জন ভক্ত নিয়ে এদিন রওনা দিয়েছিল ওই নৌকা। নৌকাডুবির পর ১১ জনকে উদ্ধার করা গিয়েছে। এখনও ৬ জন নিখোঁজ। তল্লাশি অভিযান চালাতে ডাকা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top