News Flash

  • Home
  • খেলা
  • মাঠে জল, স্থগিত ম্যাচ, রিজার্ভ ডে হিসেবে আজ ফের কৈলাশহর-উদয়পুর, মোহনপুর-সদর
Image

মাঠে জল, স্থগিত ম্যাচ, রিজার্ভ ডে হিসেবে আজ ফের কৈলাশহর-উদয়পুর, মোহনপুর-সদর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মাঠে জল লেগে থাকার কারণে খেলা হয়নি। আউটফিল্ড ভেজা। খেলার অনুপযুক্ত। চার দলের খেলোয়াড়রা যথাসময়ে মাঠে উপস্থিত হলেও দু-দুটো খেলাই শেষ পর্যন্ত স্থগিত রাখতে হয়েছে। রিজার্ভ ডে হিসেবে আগামীকাল দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র রাজ্য ক্রিকেট এলিট টুর্নামেন্ট কাগজে কলমে শুরু হলেও কার্যত মাঠে ব্যাট বল নামেনি, টসও হয়নি। রিজার্ভ ডে তে খেলা পরিত্যক্ত হলে ম্যাচ থেকে দু দল পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে। পরিবেশ পরিস্থিতিতে সবকিছুই সম্ভব ধরে নিয়েই আগামীকাল ফের দুই জেলার দুই মাঠে দুটি ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা ঘটছে। গ্রুপে এ-তে খেলছে উদয়পুর, কৈলাশহর বিশালগড় এবং শান্তির বাজার। গ্রুপ বি-তে খেলছে সোনামুরা, সদর, কমলপুর ও মোহনপুর। আগামীকাল ধর্মনগরে কলেজ গ্রাউন্ড স্টেডিয়ামে কৈলাশহর ও উদয়পুর ফের পরস্পরের মুখোমুখি হবে। অপর খেলাটিও এমবিবি স্টেডিয়ামে মোহনপুর খেলবে সদরের বিরুদ্ধে। ‌একইভাবে ১৬ জুন বিশালগড় ও শান্তির বাজারের ম্যাচটি হবে ধর্মনগরের কলেজ গ্রাউন্ড স্টেডিয়ামে। সোনামুড়া ও কমলপুরের ম্যাচ হবে এমবিবি স্টেডিয়ামে। উল্লেখ্য ১৬ জুনের ম্যাচের ক্ষেত্রে কিন্তু রিজার্ভ ডে রাখা সম্ভব হয়নি। ‌ টিসিএ থেকে বিষয়টা যথারীতি জানানো হয়েছে।

Releated Posts

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top