News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৩০ কিলো গাঁজা সহ আটক বহিঃ রাজ্যের দুই মহিলা
Image

৩০ কিলো গাঁজা সহ আটক বহিঃ রাজ্যের দুই মহিলা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৪ জুন: দামছড়া থানা এলাকায় নেশা কারবারিদের উৎপাত ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই থানা এলাকাকে নিরাপদ করিডোর হিসাবে ব্যবহার করে নেশা জাতীয় সামগ্রী পাচার করে চলেছে নেশা কারবারীরা। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ অবশ্য নিয়মিত নজরদারি বজায় রেখে চলেছে। তাতে গত কিছুদিন ধরে সাফল্য পাওয়া যাচ্ছে। 

২৫ কোটি টাকার হেরোইন উদ্ধারের রেশ কাটতে না কাটতেই আবারো বড়সর সাফল্য পেল দামছড়া থানার পুলিশ। দুই মহিলা সহ আটক করা হল প্রায় ত্রিশ কিলো গাজা। দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার জানিয়েছেন, আজ দুপুর দেড়টা নাগাদ দামছড়ার পূর্ব নরেন্দ্র নগর নাকা পয়েন্টে চেকিং এর সময় সন্দেহভাজন দুজন মহিলাকে আটক করা হয়।

তাদের সাথে থাকা ব্যাগ চ্যাকিং করা হলে বেগ থেকে বেশকিছু প্লাস্টিক মোড়ানো পেকেটে মোট ত্রিশ কিলো গাজা পাওয়া যায়। পরবর্তীতে তাদের থানায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়।আটককৃত দুই মহিলার নাম আজমিরি বেগম বাড়ি বিহারের বৈশালী জেলায় এবং অপর জন হলেন পশ্চিম বাংলার বড়ানগরের বাসিন্দা সালিনি দাস। জানাগেছে আজ সকালে তারা আগরতলা থেকে ট্রেনে চেপে পানিসাগর আসেন। সেখান থেকে অটোরিক্সা করে দামছড়া এসে পূর্ব নরেন্দ্র নগর নাকা দিয়ে আসামে প্রবেশ কালেই পুলিশের হাতে ধরা পরেন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top