News Flash

  • Home
  • দিনের খবর
  • নন্দীগ্রামে হারের দায় নিয়ে পদত্যাগ তৃণমূল নেতার
Image

নন্দীগ্রামে হারের দায় নিয়ে পদত্যাগ তৃণমূল নেতার

নন্দীগ্রাম, ১৪ জুন (হি. স.) : লোকসভা নির্বাচনে নন্দীগ্রামে হেরে গিয়েছেন তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। নন্দীগ্রামে হারের দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেন নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের মহোদয়ের রবীন জানা। নন্দীগ্রাম বিজেপি লিড পেয়েছে ৮ হাজার ২২৭ ভোটে। আগামী দিনে দলকে ঝাড়াই বাছাই করা হোক, চিঠিতে সে কথাই উল্লেখ করে পদত্যাগ করলেন রবীন জানা।

পূর্ব মেদিনীপুরের ১৬ টি বিধানসভা, তার মধ্যে ১৫ টি বিধানসভাতেই তৃণমূল পর্যদুস্ত হয়েছে। দলের অন্দরেই কার্যত ঝাড়াই বাছাই শুরু হয়েছে। কিন্তু দলের খারাপ ফল নিয়ে শুরু হয়েছে অভ্যন্তরীণ আকচাআকচি। সূত্রের খবর, কোথাও না কোথাও ব্লক নেতৃত্ব জেলা নেতৃত্বকে দোষ দিচ্ছে, আবার জেলা নেতৃত্ব পঞ্চায়েত স্তরের নেতাদের দোষারোপ করছে।

রবীন জানা ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের যুব সভাপতি। তৃণমূলের খারাপ ফলের দায় কিছুটা নিজের কাঁধে নিয়েই পদত্যাগ করলেন রবীন জানা।

এর আগেও পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামে খারাপ ফল করেছিল তৃণমূল। নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের সভাপতি অরুণ ভুঁইঞাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় আনা হয়েছিল বর্ষীয়ান নেতাকে।

Releated Posts

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top