News Flash

  • Home
  • দেশ
  • রাজ্য সরকার সাংবিধানিক কর্তব্য পালনে ব্যর্থ : রাজ্যপাল
Image

রাজ্য সরকার সাংবিধানিক কর্তব্য পালনে ব্যর্থ : রাজ্যপাল

কলকাতা, ১৪ জুন (হি. স.) : ভোটের ফল সামনে আসার পরই বিভিন্ন জায়গা থেকে অশান্তির অভিযোগ উঠছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে সরব বিরোধীরা। রাজ্য সরকার সাংবিধানিক কর্তব্য পালনে ব্যর্থ বলে মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

তাঁর কথায়, ‘ভোট মিটলেও বাংলার অশান্তি কমেনি। নিরপরাধ মানুষকে বন্দুকের নলের সামনে রাখা হচ্ছে। প্রশাসন নিষ্ক্রিয় হওয়ায় বাংলার গণতন্ত্র লঙ্ঘিত হচ্ছে।’ অবিলম্বে প্রশাসনকে সক্রিয় হওয়ার কথা বলেন তিনি। না হলে কড়া পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

এদিকে রাজ্যপালের এমন বক্তব্যকে ‘বিজেপির প্রতিক্রিয়া’ বলে কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ । পাশাপাশি কুণালের দাবি, ‘বাংলায় কেউ ঘরছাড়া নেই। নজর ঘোরাতে বিজেপি কিছু লোককে এনে ঘরছাড়ার নাটক করছে।’ রাজভবনের অদূরে মাহেশ্বরী ভবনে থাকা বিজেপির ঘরছাড়াদের সঙ্গে এদিন দেখা করেন রাজ্যপাল। এরপর বিকেলে রাজভবনে সাংবাদিক বৈঠক করেন তিনি।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top