News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে দুঃসাহসিক চুরির ঘটনায় ক্ষোভ এলাকাজুড়ে
Image

বিশালগড়ে দুঃসাহসিক চুরির ঘটনায় ক্ষোভ এলাকাজুড়ে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৪ জুন: বিশালগড় মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে চোরের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতি রাতে কোন না কোন বাড়িঘর কিংবা বাজার হাটে চুরির ঘটনা ঘটে চলেছে।

বৃহস্পতিবার রাতে একটি মোবাইল টাওয়ার থেকে প্রচুর সংখ্যক ব্যাটারি চুরি করে নিয়ে গেছে চোরেরা। পরপর এসব চুরির ঘটনা ঘটে চললেও পুলিশ এসব ক্ষেত্রে কোন ধরনের সাফল্য পাচ্ছে না। স্বাভাবিক কারণে রাত্রীকালীন নিরাপত্তা নিয়ে বিশালগড় মহকুমার জনগণ রীতিমতো আতঙ্কগ্রস্থ।

ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় সূত্র থেকে জানানো হয়েছে, বিশালগড়ের সুনামগঞ্জ বাজার সংলগ্ন দক্ষিণ ব্রজপুর মোবাইল টাওয়ার থেকে ২০টি ব্যাটারি চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে । গত রাতে  বিশালগড় থানাধীন সুনামগঞ্জ বাজার সংলগ্ন দক্ষিণ ব্রজপুর এলাকায় এয়ারটেলের মোবাইল টাওয়ার থেকে ২০ টি ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোরের দল। 

শুক্রবার সকালে  কর্মীরা এসে দেখতে পান ব্যাটারি নেই। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ মামলা নিয়ে তদন্তে নামলেও চোরের কোন হদিশ পায়নি। বিশাগড়ের ব্রজপুর সহ বিভিন্ন এলাকায় দিন দিন চুরির  ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। পুলিশ প্রশাসন জেনেও কোন ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি। সঙ্গত কারণেই পুলিশের প্রতি আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top