News Flash

  • Home
  • দেশ
  • দেশের সুরক্ষাই হবে অগ্রাধিকার, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে মন্তব্য রাজনাথের
Image

দেশের সুরক্ষাই হবে অগ্রাধিকার, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে মন্তব্য রাজনাথের

নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.): দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব বুঝে নিলেন রাজনাথ সিং। বৃহস্পতিবার দুপুরে সাউথ ব্লকে এসে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন রাজনাথ সিং। সাউথ ব্লকে এসে পৌঁছলে রাজনাথ সিংকে অভিবাদন জানান চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান ও তিন বাহিনীর প্রধান।

প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই রাজনাথ সিং বলেছেন, দেশের সুরক্ষাই হবে তাঁর কাছে অগ্রাধিকার। রাজনাথ বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী আমাকে আবারও প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন। আমাদের অগ্রাধিকার একই হবে, দেশের সুরক্ষা। আমরা একটি শক্তিশালী এবং ‘আত্মনির্ভর’ ভারত গড়ে তুলতে চাই। আমরা প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভর হতে চাই। আমরা ২১ হাজার কোটি টাকা মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করেছি, আগামী ৫ বছরে এই সংখ্যাকে ৫০ হাজার কোটিতে নিয়ে যাওয়া আমাদের টার্গেট। আমরা তিন বাহিনীর জন্য গর্বিত।”

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top