News Flash

  • Home
  • ত্রিপুরা
  • থানা থেকে উদ্ধার বিভিন্ন চুরি যাওয়া সামগ্রী
Image

থানা থেকে উদ্ধার বিভিন্ন চুরি যাওয়া সামগ্রী

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১০ জুন:
মনু দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে চুরি যাওয়া সামগ্রী মনুবাজার পুরাতন থানার ঘর থেকে উদ্ধার হল। ঘটনায় হতবাক জনগণ।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৭মে মনুবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে চুরি হয় স্কুলের কম্পিউটার সিসি টিভি, ক্যামেরা, মনিটর সহ একাধিক সামগ্রী। পরবর্তী সময়ে মনুবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে একটি মামলা করা হয় মনুবাজার থানায়। এরপরে মনুবাজার থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। এই চুরি কাণ্ডের ঘটনার তদন্তে নেমে পুলিশ মনুবাজার কর্মকার পাড়া থেকে তাপস পাল নামে এক চোরকে গ্রেফতার করে এবং এলাকার বিভিন্ন চুরিকান্ডের সঙ্গে যুক্ত মনুবাজার কর্মকার পাড়ার বাসিন্দা সুব্রত রুদ্রপাল কেও গ্রেফতার করে।

মনুবাজার থানার পুলিশ তাদের দুজনকে  জিজ্ঞাসাবাদ চালানোর পর তাপস পাল ও সুব্রত রুদ্র পাল জানায় মনুবাজার পুরাতন থানার ঘরগুলির মধ্যে চুরি করে নিয়ে আসা সামগ্রীগুলি রেখেছে। সেই মোতাবেক সোমবার সকালে মনুবাজার থানার পুলিশ চোর তাপস পালকে নিয়ে চুরির সামগ্রী গুলি পুরাতন থানার পরিত্যক্ত ঘর থেকে, কম্পিউটার, ল্যাপটপ সিসিটিভি ক্যামেরা, প্রিন্টার ও কম্পিউটার সহ বিভিন্ন সামগ্রী সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে মনুবাজার থানায়। 

Releated Posts

ভীমরুলের হামলায় আহত ৩ ছাত্র, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৩১ জুলাই: খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ভীমরুলের আক্রমণে তিনজন ছাত্র আহত হয়েছে। ওই ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top