News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Update: এডিসিতে চাকুরী সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ভেঙে দেওয়া হল বোর্ড
Image

Update: এডিসিতে চাকুরী সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ভেঙে দেওয়া হল বোর্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: এডিসিতে চাকুরী সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকান্ডে ভেঙে দেওয়া হল বোর্ড। শীঘ্র নতুন বোর্ড গঠন করা হবে। আজ সামাজিক মাধ্যমে এই বার্তা দিয়েছেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ।

এদিন প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, এডিসির অন্তর্গত সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে পরীক্ষার জন্য বোর্ড গঠন করা হয়েছিল। সেই বোর্ড নিয়োগ প্রক্রিয়ার সবকিছু দেখছিল। গত তিনমাস আগে ওই বোর্ড গঠন করা হয়েছিল। সেই বোর্ডে দায়িত্বে থাকা চেয়ারম্যান দাতা মোহন জমাতিয়া, অতিরিক্ত  মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুবল দেববর্মা, প্রসাশনিক কার্যনির্বাহী আধিকারিক প্রদীপ দেববর্মা এবং অর্থ বিষয়ক কার্যনির্বাহী আধিকারিক সতজিৎ দেববর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে। শীঘ্রই নতুন কমিটি গঠন করা হবে।

এ বিষয়ে টিটিএডিসির সিইও চন্দ্র কুমার জমাতিয়া জানিয়েছেন, ইতিমধ্যেই এডিসি প্রশাসন এ বিষয়টিকে যথেষ্ট গুরুত্বসহকারে দেখছে। পুরনো বোর্ডকে ভেঙে দিয়ে নিয়োগের জন্য নতুন বোর্ড গঠন করে আগামী এক সপ্তাহের মধ্যেই পুনরায় চাকরির পরীক্ষার নোটিফিকেশন জারি করা হবে বলে জানিয়েছেন তিনি। খুব শীঘ্রই এই শূন্যপদগুলি পূরণের জন্য চাকুরী পরীক্ষা নেওয়া হবে।

টিটিএডিসি ইএম কমল কলই বলেন, পুরনো কমিটিকে ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করে স্বচ্ছ ভাবে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। আগামী এক মাসের মধ্যে এই চাকুরী পরীক্ষা নেওয়ার জন্য এডিসির প্রশাসন চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি। ছাত্র-ছাত্রীসহ অভিভাবক মহলকে ধৈর্য সহকারে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে আহ্বান জানান তিনি। 

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top