News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিক্রির জন্য গবাদি পশু নিয়ে বাজারে যাওয়ার পথে মোটা অঙ্কের জরিমানার শিকার ব্যবসায়ীরা, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
Image

বিক্রির জন্য গবাদি পশু নিয়ে বাজারে যাওয়ার পথে মোটা অঙ্কের জরিমানার শিকার ব্যবসায়ীরা, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, অমরপুর, ১০ জুন: নতুনবাজার সাপ্তাহিক হাট বাজারে গরু ব্যবসায়ীরা পুলিশের যন্ত্রনায় এক প্রকার অতিষ্ঠ হয়ে পরেছে। অভিযোগ অমরপুর থেকে এক গরু ব্যবসায়িক নতুনবাজার হাট বাজারে দুটি গরু বিক্রি করা জন্য নিয়ে আসলে বিক্রি না হওয়াতে পুনরায় বাড়ি নিয়ে যাওয়া সময় নতুনবাজার থানার ওসি সুবিমল বর্মন খেদেরনাল এলাকায় গরুর গাড়িটিকে থামিয়ে দশ হাজার টাকা জরিমানা করে। কিন্তু গরু ব্যবসায়ী জরিমানা প্রদান না করায় হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

ব্যবসায়ীরা আরো জানান, এই নতুনবাজার থানার ওসি সুবিমল বর্মন থাকাকালীন বিগত দুই মাস আগে নতুনবাজার থানা ও যতনবাড়ি ফাঁড়ি থানার সামনে দিয়ে দিনের পর দিন গরু পাচার করে বাংলাদেশ নিয়ে যাওয়া হলেও পুলিশ নীরব দর্শক ছিল। কিন্তু বর্তমানে অভিযোগ মোটা অংক জরিমানা করলে প্রতিবাদ জানানো হয়। তখন পুলিশ বলে গরু নিয়ে গোশালায় দিয়ে দেওয়া হবে। ফলে বাজারের উপর প্রভাব পড়ছে বলে দাবি করেন বাজারের গরু বিক্রেতারা।

তাই এদিন তারা থানায় ছুটে আসেন ওসি সাহেবের সাথে দেখা করার জন্য। কিন্তু ওসি সাহেব তাদের সাথে দেখা করেননি বলে জানান গরু বিক্রেতারা।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top