News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছেলে কথা শোনে না, অবাধ্য শিশুকে নিজেই শ্বাসরুদ্ধ করে মেরে ফেলল মা
Image

ছেলে কথা শোনে না, অবাধ্য শিশুকে নিজেই শ্বাসরুদ্ধ করে মেরে ফেলল মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন:
মায়ের হাতে নির্মমভাবে খুন নয়  বছরের শিশুর। রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম জয়নগর এলাকায়। দড়ি দিয়ে আঘাত করে ছেলেকে প্রাণে মেরে ফেলেছেন জন্মদায়ী মা। ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। মহিলাকে আটক করে নিয়ে গেছে পুলিশ। অপরদিকে শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, সুপ্রভা গোয়ালা তার নয় বছরের ছেলে রাজদীপ গোয়ালাকে নিয়ে পশ্চিম  জয়নগর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। প্রায়শই তিনি তার ছেলেকে মারধর করতেন বলে, বাড়ির মালিক জানিয়েছেন। গত ১৪ দিন আগে সুপ্রভা গোয়ালা তার ছেলেকে নিয়ে ওই বাড়িতে ভাড়া এসেছিল বলে জানা গেছে। ছেলে উৎপাত করায় প্রায়শই ঘরের দরজা বন্ধ করে তাকে মারধর করতো তার মা। সোমবারও ঘটে একই ঘটনা।

সোমবার সন্ধ্যায় তাদের ঘর থেকে ছেলের চিৎকারের আওয়াজ শুনলে প্রতিবেশী মহিলা দেখতে পান ওই ছেলেকে মারধর করছে তার মা। তাকে বাধা  দিতে এলে তিনি দরজা খোলেননি বলে জানিয়েছেন। পরবর্তীতে অপর এক প্রতিবেশী সুপ্রভাকে ডাকাডাকি করলে তিনি দরজা খুলেন। ওই প্রতিবেশী দেখতে পান ঘরের মেঝেতে শুয়ে আছে নয় বছরের রাজদীপ মৃত অবস্থায়।

সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করলে ছুটে আসেন প্রতিবেশীরা। রাজদীপের মা জানায় ছেলেকে মেরে ফেলেছে সে। রাজদীপের  মায়ের বক্তব্য, রাজদীপ পড়াশোনা করতো না। চুরি সহ বিভিন্ন কাজে প্রায়শই জড়িয়ে থাকতো। যার ফলে তার মাকে হেনস্থা হতে হতো। বহুবার তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে ছেলের জন্য। কোথায় ভাড়া বাড়িতে গেলে সেখানেও রাজদীপ চুরি করতো। যার ফলে বার বার বাড়ি বদল করতে হতো। তাই তিনি আর তাকে সহ্য করতে পারছিলেন না।  ছেলে কোনো কথা শোনে না, সেজন্য নিজের হাতেই ছেলেকে মেরে ফেলেছে তার মা। জন্মদায়ী মায়ের এধরনের বক্তব্যে স্তম্ভিত গোটা রাজ্য।

মায়ের হাতে ছেলে খুন হওয়ার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অবুঝ বয়সে দুষ্টামী করার শাস্তি হিসেবে নিজের মায়ের হাতেই খুন হতে হলো ৯ বছরের শিশুকে। 

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top