News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকুরী পরীক্ষার কেলেঙ্কারি ও নীট পরীক্ষার ফলাফল বিতর্কে বিক্ষোভে শামিল বাম ছাত্র সংগঠন
Image

চাকুরী পরীক্ষার কেলেঙ্কারি ও নীট পরীক্ষার ফলাফল বিতর্কে বিক্ষোভে শামিল বাম ছাত্র সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন:
নীটের ফলাফল কেলেঙ্কারি এবং এডিসি -তে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিক্ষোভে নামলো বাম ছাত্র যুব সংগঠন। এদিন রাজধানী ছাত্র যুব ভবন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

এদিনের বিক্ষোভ মিছিল সম্পর্কেবিস্তারিত বলতে গিয়ে এস.এফ.আই -এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, এডিসি -তে সাব জোনাল ডেপুটি অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসারের ১১০ টি পদে লোক নিয়োগ সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে জড়িতদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতেই এদিন তারা এই বিক্ষোভে সামিল হয়েছেন।

এছাড়াও নীট পরীক্ষায় ফলাফল কেলেঙ্কারি সংক্রান্ত যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠে এসেছে সেই সমস্ত অভিযোগগুলোর সঠিক তদন্ত করতে হবে বলে দাবি জানান তিনি।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top