News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ লাইন সারাই করতে গিয়ে মৃত্যু বিদ্যুৎ কর্মীর
Image

বিদ্যুৎ লাইন সারাই করতে গিয়ে মৃত্যু বিদ্যুৎ কর্মীর

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১০ জুন:
বিদ্যুৎ লাইন সারাই করতে গিয়ে মৃত্যু হয়েছে আরো এক বিদ্যুৎ কর্মীর। তাতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন ১১ কেবি বিদ্যুতের লাইন সরাই করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল খোয়াই তুলাশিখরের এক বিদ্যুৎ কর্মীর।

ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দুপুরে খোয়াই তুলাশিখর মিঠুন দাস ও অরুন দেববর্মা নামে দুই বিদ্যুৎ কর্মী বেহালাবাড়ি এলাকায় বিদ্যুৎ সংস্কার করতে যায়। মিঠুন দাস নামে বিদ্যুৎ কর্মী জাম্পারিংটি কাটতে গেলে সাথে সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এই বিদ্যুৎ কর্মীর।মৃত ব্যক্তির বাড়ি খোয়াই চেয়ারমা এলাকায়। ১১ কেবি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুত পরিবাহী তারে প্লাস দিয়ে লাইন বিচ্ছিন্ন করতে গিয়েই এই দুর্ঘটনায় ঘটেছে বলে এলাকাবাসী এবং বিদ্যুৎ নিগমের আধিকারিকদের কাছ থেকে জানা যায়। আরো জানা গেছে ঘটনার পর সাথে সাথে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top