News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অতিসত্বর ফলাফল প্রকাশ এবং নিয়োগের দাবিতে বিক্ষোভ কনস্টেবল পদে চাকুরী প্রত্যাশীদের
Image

অতিসত্বর ফলাফল প্রকাশ এবং নিয়োগের দাবিতে বিক্ষোভ কনস্টেবল পদে চাকুরী প্রত্যাশীদের

আগরতলা, ১০ জুন: অতিসত্বর ফলাফল প্রকাশ এবং নিয়োগের দাবিতে  পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন কনস্টেবল পদে চাকুরী প্রত্যাশীরা। পরবর্তী সময়ে তাদের এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেছেন।

তাঁদের ব্যক্তব, ২০২১ সালের ১০ সেপ্টেম্বর ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে পুরুষ ও মহিলাদের জন্য ১০০০টি শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ২০২২ সালে তাঁদের শারীরিক পরীক্ষা নেওয়া হয়েছিল। এবছরের জানুয়ারী মাসের তাদের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। কিন্তু প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত ফলও প্রকাশ বা কোন ধরনের বিজ্ঞপ্তিও জারি করা হয়নি। ফলে বাধ্য হয়ে আজ চাকুরী প্রত্যাশী যুবক যুবতীরা ত্রিপুরা পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তী সময়ে একটি ডেপুটেশন প্রদান করা হয়েছে।

তাঁদের দাবি, অবিলম্বে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top