News Flash

  • Home
  • খেলা
  • ফুটবল রেফারিদের ফিটনেস ক্যাম্প ১৪ই
Image

ফুটবল রেফারিদের ফিটনেস ক্যাম্প ১৪ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ফিটনেস ক্যাম্প-এর আয়োজন করা হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সি ডিভিশন ক্লাব লীগ ফুটবল এবং মহিলা লিগ ফুটবল টুর্নামেন্ট কে সামনে রেখে আগামী ১৪ জুন এই ফিটনেস ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে সমস্ত সাব ডিভিশন সংস্থার সভাপতি ও সম্পাদকের উদ্দেশ্যে জানানো হয়েছে, তারা যেন রেজিস্টার্ড রেফারিদের ১৩ জুন সংস্থার সম্পাদক নারায়ণ দে-র কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। রিপোর্ট করার স্থান ইতোমধ্যেই জানানো হবে। ১৪ জুন সকাল সাতটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই ফিটনেস ক্যাম্প শুরু হবে। সকাল সাতটার মধ্যে রেফারিদের সরাসরি মাঠে রিপোর্ট করতে হবে। ফিটনেস ক্যাম্পে অংশগ্রহণের জন্য রেফারিদের কোনও রকম টিএ-ডিএ প্রদান করা হবে না। প্রয়োজনে ৮৮৩৭৪৮৬৩১২ নম্বরে যোগাযোগ করতে ত্রিপুরার রেফারি এসোসিয়েশনের সম্পাদক এক বিবৃতিতে জানিয়েছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top