News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিটিএ- এডিসির প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে সরব আইপিএফটি
Image

টিটিএ- এডিসির প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে সরব আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন:
সাম্প্রতিক টিটিএ-এডিসি কতৃপক্ষ দ্বারা গঠিত চাকুরী কেলেঙ্কারির ঘটনায় এবারে সরব হলো আইপিএফটি। ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেছে দল। চলতি মাসের মধ্যে কোনো পদক্ষেপ না নিলে আইপিএফটি – এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বৃহৎ আন্দোলনে পথে নামবে বলে হুশিয়ারি দিয়েছেন।

টিটিএ-এডিসি-র গঠনের ইতিহাসে এই কেলেঙ্কারী এখন পর্যন্ত সর্ববৃহৎ কেলেঙ্কারী ঘটনা হিসাবে ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে জানান  আইপিএফটি নেতৃত্বরা। সোমবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আইপিএফটি দল বিভিন্ন দাবি তুলে ধরেন।

দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল,  লক্ষ লক্ষ টাকা খরচ করে যে প্রশ্নপত্র তৈরী করেছে তা টেন্ডার বা কোটেশনের মাধ্যমে ঐ ভেন্ডার বা এজেন্সীকে কাজ দেওয়া হয়েছে কিনা তা দেখতে হবে।

আনসারশীট কোনো মতেই জেরক্স করার কথা নয়। কমপিউটার প্রিন্ট-ই যথেষ্ট। পরীক্ষার আগে আনসারশীট প্রিন্টের প্রশ্ন-ই উঠেনা। পরীক্ষার মূল্যায়নের সময়ে একমাত্র আনসারশীট দরকার পড়বে। আর এটা কেবলমাত্র যিনি পরীক্ষক শুধু তার-ই দরকার। তাহলে পরীক্ষার আগে কেন অথবা কিভাবে জেরক্স দোকানে চলে গেছে। বোর্ডকে এর জবাবদিহি করতে হবে।

পরীক্ষার আগেই লক্ষ লক্ষ টাকা কেন্ডিডেট-র নিকট লেনদেন হয়ে থাকতে পারে। যাদের কাছ থেকে অগ্রীম টাকা লেনদেন হয়েছে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য আনসারশীট সাপ্লাই হয়ে থাকতে পারে। এর মাধ্যমে অনেক লিডার অথবা টিটিএ-এডিসি কর্মচারী জড়িত থাকতে পারে। এর সুস্থ তদন্ত করতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে।
২৬,২০০-র বেশী কেন্ডিডেট যারা পরীক্ষা দেওয়ার জন্য খরচ করে আগরতলা বা পরীক্ষাকেন্দ্রে চলে এসেছে, তাদের খরচাপত্র বা ক্ষতিপূরণ দিতে হবে ইত্যাদি।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top