News Flash

  • Home
  • দিনের খবর
  • ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল
Image

ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল

মুর্শিদাবাদ, ৪ জুন (হি. স.): ভগবানগোলা উপনির্বাচনে শেষ হাসি হাসলেন তৃণমূলের প্রার্থী রেয়াত হোসেন সরকার। দ্বিতীয় স্থানে কংগ্রেসের অঞ্জু বেগম। গত ৭ মে মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত ভগবানগোলা বিধানসভায় ভোটগ্রহণ হয়। ওই আসনের তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি প্রয়াত হওয়ার পর আসনটি ফাঁকা হয়।

ভগবানগোল বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে এ দিন সাড়ে ১০টা নাগাদ ২,২৩৬ ভোটে এগিয়ে ছিল তৃণমূল। এর পর এই ব্যবধান বেড়ে হয় ১২ হাজারের বেশি। তৃণমূলের প্রার্থী অষ্টম রাউন্ডের শেষে পান ৪৭,৯৯৮টি ভোট।

দশম রাউন্ডের শেষে তিনি প্রায় ১১ হাজার ১৮১ ভোটে এগিয়ে যান। দ্বিতীয় স্থানে কংগ্রেস। ১৫ রাউন্ড গণনার শেষে ভগবানগোলা বিধানসভা আসনে ১৩ হাজার ৭৬১ ভোটে এগিয়ে ছিলেন রেয়াত। ১৭ রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী জেতেন ১৫,৬১৫ ভোটে। জেলা নির্বাচন আধিকারিক সূত্র জানা গিয়েছে, চূড়ান্ত ঘোষণার আগে আরও একবার বিশদ খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top