News Flash

  • Home
  • দেশ
  • বেলেঘাটায় তৃণমূলের ‘বাহুবলী’ রাজু নস্করকে নিয়ে টানটান উত্তেজনা
Image

বেলেঘাটায় তৃণমূলের ‘বাহুবলী’ রাজু নস্করকে নিয়ে টানটান উত্তেজনা

কলকাতা, ১ জুন (হি. স.) : ভোটের দুপুরে আচমকাই শিরোনামে এহেন উত্তর কলকাতা। বেলেঘাটার ‘বাহুবলী’র অফিসে আচমকাই হাজির তৃণমূলের তারকা প্রচারক কুণাল ঘোষ। খবর পাওয়া মাত্র সেখানে হাজিন হন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্য়োপাধ্যায় ও বিধায়ক পরেশ পাল। হঠাৎ এই ‘বৈঠক’ কেন, তা নিয়েই উঠছে প্রশ্ন।

রাজু নস্কর বাহুবলী হিসেবেই এলাকায় পরিচিত। কান পাতলেই শোনা যায়, উত্তর কলকাতায় তৃণমূলের ভোট মেশিনারি নাকি তিনিই পরিচালনা করেন। কার্যত বুথে বুথে দাপিয়ে বেড়াতেন তিনি। এহেন রাজু এবার ভোটের সকাল থেকেই নিজের অফিসে বসে। তবে কি এবার নির্বাচনে নিষ্ক্রিয় ছিলেন তিনি? সে কথা অবশ্য মানতে নারাজ রাজু নিজেই। বলছেন, “এখন তো ফেসবুক-হোয়াটসঅ্যাপেই সব করা যায়। তার জন্য বুথে যেতে হয় না।”

সঙ্গে তাঁর সংযোজন, “মানুষ ভোট দিচ্ছেন। গত ৫ বছরে সুদীপদা সংসদ থেকে টাকা এনেছেন, মানুষের উন্নয়ন করেছেন। সেই মতো মানুষ ভোট দিচ্ছে।”

জল্পনা আরও বাড়ে যখন ভোটের দুপুরে তাঁর অফিসে হঠাৎই হাজির হন কুণাল ঘোষ। যিনি আবার একসময় দাবি করেছিলেন, উত্তর কলকাতা থেকে যেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বদলে অন্য কাউকে টিকিট দেওয়া হয়। তৃণমূলের প্রাক্তন মুখপাত্রের গলায় শোনা গিয়েছিল সদ্য তৃণমূলত্যাগী তথা উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা। এর জেরে দলের রাজ্য সম্পাদক এবং তারকা প্রচারক পদ থেকে বাদ পড়েছিলেন তিনি। পরে অবশ্য তারকা প্রচারক হিসেবে ফিরেও আসেন। সুদীপের হয়ে প্রচারও করেছেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ-কুণালকে ডেকে সাফ জানিয়েছিলেন, “একসঙ্গে কাজ করতে হবে। উত্তর চাই-ই।”

এহেন কুণাল রাজুর অফিসে যাওয়ার পরই চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে সেখানে আসেন বিধায়ক তাপস পাল এবং বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

মহারাষ্ট্রে বন্যার জেরে নদীতে ভেসে গেল প্রায় ৩ হাজার এলপিজি সিলিন্ডার, সতর্ক প্রশাসন

মুম্বই, ৯ জুলাই (আইএএনএস): প্রবল বর্ষণে মহারাষ্ট্রের রায়গড় জেলায় এইচপিসিএল-এর পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টের সুরক্ষা প্রাচীর ভেঙে যাওয়ায়…

ByByNews Desk Jul 9, 2026

গুপ্তচর সন্দেহে চার মাসের ভোগান্তি, দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশে আটকে মানসিকভাবে অসুস্থ ভারতীয় বৃদ্ধ

কলকাতা, ৮ জুলাই (আইএএনএস) : ভুলবশত ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পৌঁছে যাওয়ার পর গুপ্তচর সন্দেহে দীর্ঘদিন…

ByBySandeep Biswas Jul 8, 2026

হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৮ জুলাই (আইএএনএস) : কলকাতায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার আবহে পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের…

ByBySandeep Biswas Jul 8, 2026

বনাধিকার আইনে জমি পাওয়া আদিবাসী পরিবারগুলিকে স্বাধীন জমির নথি দেবে মহারাষ্ট্র সরকার

মুম্বই, ৮ জুলাই (আইএএনএস): বনাধিকার আইন (এফআরএ)-এর আওতায় জমি পাওয়া আদিবাসী পরিবারগুলিকে এবার স্বাধীন জমির নথি ও রেজিস্ট্রির…

ByByNews Desk Jul 8, 2026
Scroll to Top